নিয়োগ বিজ্ঞপ্তিঃ
সংবাদ শিরোনামঃ
রায়াপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু, চালক গুরুতর আহত
ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সাগর নিহত
মাহবুব হাসান, স্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৫:০৪:২৮ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি:
বরিশাল-খুলনা মহাসড়কের ঝালকাঠির রায়াপুর এলাকায় মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় ঝালকাঠি পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সাগর ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
রোববার (দুপুর ১টার পর) এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হলে ঘটনাস্থলেই সাগরের মৃত্যু হয়।
এ ঘটনায় মোটরসাইকেলের চালক, ঝালকাঠি স্টেশন রোডের ব্যবসায়ী থাই সোহেল গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
নিহত সাগরের মরদেহ উদ্ধার করেছে নলছিটি থানা পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে।






















