চট্টগ্রাম ১২:০৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন

দণ্ডিত সরকারি কর্মকর্তা কারাগারে থেকেও নিয়মিত বেতন উত্তোলন, প্রশাসনিক দুর্নীতির শঙ্কা

সাজাপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কারাগারেও বেতন উত্তোলন, প্রশাসনিক অবহেলার প্রশ্ন

মো.আরফান আলী
  • আপডেট সময় : ১০:২৩:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ ৭৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ে জাবরহাট-বৈরচুনা ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা রবি রায়, তিনটি পৃথক মামলায় দুই বছরের সাজা ভোগ করলেও কারাগারে থাকা সত্ত্বেও প্রতিমাসে বেতন-ভাতা পাচ্ছেন। জেলা প্রশাসনের অধীন থাকা এই কর্মকর্তা দীর্ঘ এক বছর কারাগারে অবস্থান করছেন।

সরকারি বিধি অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী যদি ফৌজদারি মামলায় দণ্ডিত হন, তবে তার চাকরি স্থগিত হওয়া উচিত। কিন্তু বাস্তবে তার ক্ষেত্রে দেখা যাচ্ছে উল্টো ছবি।

স্থানীয় কর্মকর্তাদের অনুসন্ধানে জানা যায়, ২০২৫ সালের ২২ এপ্রিল ঠাকুরগাঁও যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত রবি রায়কে তিনটি পৃথক মামলায় দুই বছরের সাজা দেন। এরপরও তার বেতন-ভাতার লেনদেন নিয়মিত চালু রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা বলেন, ‘সরকারি নিয়মে এমন হওয়া সম্ভব নয়। এর পেছনে প্রভাব ও দুর্নীতির বিষয় জড়িত থাকতে পারে।’

জাবরহাট-বৈরচুনা ইউনিয়ন ভূমি অফিসের ভূমি কর্মকর্তা মো. সোহরাওয়ার্দী বলেন, ‘রবি দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

পীরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এন এম ইশফাকুল কবীর বলেন, ‘বিষয়টি আমরা জানি। তিনি নিয়মিত বেতন-ভাতাদি ভোগ করছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।’

মানবাধিকারকর্মী নূর আফতাবুল বলেন, ‘এ ধরনের ঘটনা সরকারি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবকে সামনে নিয়ে আসে। দণ্ডিত কর্মকর্তা কীভাবে নিয়মিত বেতন পান, তা তদন্ত করে দায়িত্বশীলদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি।’

ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গোলাম ফেরদৌস বলেন, ‘আমরা বিষয়টি অবগত রয়েছি। দুই বছরের সাজাপ্রাপ্ত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দণ্ডিত সরকারি কর্মকর্তা কারাগারে থেকেও নিয়মিত বেতন উত্তোলন, প্রশাসনিক দুর্নীতির শঙ্কা

সাজাপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কারাগারেও বেতন উত্তোলন, প্রশাসনিক অবহেলার প্রশ্ন

আপডেট সময় : ১০:২৩:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬