চট্টগ্রাম ০৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ

ফরিদপুরের বোয়ালমারীতে অবহেলায় নষ্ট হয়ে পড়েছে দুই কিলোমিটার গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক

দুই কিলোমিটার রাস্তা চলাচলের অযোগ্য: ফরিদপুরের বোয়ালমারীতে জনদুর্ভোগ চরমে

আব্দুল মতিন মুন্সী, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০২:৪৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫ ৫৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের মো. জালাল মেম্বারের বাড়ি থেকে গোয়াইলবাড়ী হাট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ সড়কটির বেহাল দশায় চরম দুর্ভোগে রয়েছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রাস্তাটির বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ। কোথাও ইট উঠে গেছে, কোথাও আবার বড় বড় গর্তে জমে থাকে পানি।

সামান্য বৃষ্টিতেই এই রাস্তা পরিণত হয় কাদা-পানির স্রোতে, ফলে পথচারী ও যানবাহন চালকদের দুর্ভোগ সীমাহীন হয়ে পড়েছে। প্রতিদিন এই রাস্তা দিয়ে শত শত মানুষ, স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ী যাতায়াত করেন। কিন্তু রাস্তাটির নাজুক অবস্থার কারণে এখন যানবাহন চলাচল প্রায় বন্ধের উপক্রম।

স্থানীয় কৃষক মো. হাসান আলী বলেন, “বৃষ্টির সময় এই রাস্তায় রিকশা-ভ্যান তো দূরের কথা, হেঁটে যেতেও ভয় লাগে। কতবার প্রশাসনের কাছে বলেছি, কোনো কাজ হয় না।”
অন্যদিকে শিক্ষার্থীরাও অভিযোগ করেছেন, প্রতিদিন কাদা-পানিতে ভিজে স্কুলে যেতে হয়, যা অত্যন্ত কষ্টদায়ক।

এলাকাবাসীর অভিযোগ—বারবার সংশ্লিষ্ট দপ্তর ও জনপ্রতিনিধিদের অবহিত করার পরও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাদের দাবি, দ্রুত ব্যবস্থা নিয়ে এই গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার করা হোক, যাতে সাধারণ মানুষের কষ্ট লাঘব হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ফরিদপুরের বোয়ালমারীতে অবহেলায় নষ্ট হয়ে পড়েছে দুই কিলোমিটার গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক

দুই কিলোমিটার রাস্তা চলাচলের অযোগ্য: ফরিদপুরের বোয়ালমারীতে জনদুর্ভোগ চরমে

আপডেট সময় : ০২:৪৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫