চট্টগ্রাম ০৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

চিকিৎসার পাশাপাশি নিরাপত্তার অভাব, হাসপাতালেই ভয়ের ছায়া

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চুরি বেড়ে রোগী-স্বজনদের আতঙ্ক, নিরাপত্তা ব্যবস্থা জরুরি

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:২০:১২ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ও স্বজনদের আর্তনাদ থামছে না। একদিকে চিকিৎসার চিন্তা, অন্যদিকে চুরির ভয়ে আতঙ্ক, এমন পরিস্থিতিতে অসুস্থ মানুষগুলো এখন দ্বিগুণ ভোগান্তিতে। সামান্য অসাবধান হলেই লিফট বা ওয়ার্ডের ভিড়ে হাতিয়ে নেওয়া হচ্ছে তাদের মোবাইল ফোন, নগদ টাকা, এমনকি ব্যাগও। এমন ঘটনা যেন দিন দিন বেড়েই চলেছে।

গত ৪ অক্টোবর দুপুর ১২টার দিকে হাসপাতালে ভর্তি এক রোগীর ব্যাগ থেকে নগদ টাকা উধাও হয়। হতভাগা রোগী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার আর এক টাকাও নাই, সব নিয়ে গেছে।” তাঁর অসহায় চিৎকার শুনে পাশে থাকা অন্য রোগী ও স্বজনরাও ভীত হয়ে পড়েন। কেউ ব্যাগ বুকে জড়িয়ে ধরেন, কেউ মোবাইল ফোন লুকিয়ে ফেলেন।

প্রতিদিনই হাসপাতালের ভেতরে চুরির অভিযোগ পাওয়া যাচ্ছে। হাসপাতালের ভেতরে চোরচক্র নিত্য অতিথি হয়ে উঠেছে। তারা রোগীর বেশে বা ফাইল হাতে কর্মচারী বা রোগীর স্বজনের ছদ্মবেশে ওয়ার্ডে ঢুকে পড়ে। মুহূর্তের সুযোগে মানিব্যাগ, মোবাইল বা টাকা হাতিয়ে নেয় তারা। অনেক সময় রোগীর লিফটে চুরি হওয়া নিয়ে হট্টগোল করতে দেখা যায়।

রোগী ও স্বজনরা বলছেন, হাসপাতালে চিকিৎসার পাশাপাশি নিরাপত্তার ভয়ে থাকতে হচ্ছে। কেউ কেউ বাধ্য হয়ে মূল্যবান জিনিসপত্র বাইরে রেখে আসছেন, তবুও নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না। রোগী দেখতে আসা এক স্বজন বলেন, “রোগী দেখতেও ভয় লাগে। কখন কে পাশে এসে ব্যাগ নিয়ে পালাবে কে জানে। এত বড় হাসপাতালে নিরাপত্তার কী অবস্থা বুঝতেই পারছেন।”

নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকেই দায়ী করছেন ভুক্তভোগীরা। যদিও হাসপাতালের ভেতরে সিসি ক্যামেরা আছে, তা ফাঁকি দিয়েই চোর চক্র সক্রিয়। অভিযোগ জানালেও কার্যকর ব্যবস্থা মিলছে না।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মাসুদ পারভেজ বলেন, “আমাদের আনসার সদস্যরা প্রায়ই সন্দেহভাজনদের ধরে পুলিশের হাতে তুলে দিচ্ছে। কেউ অভিযোগ দিলে সিসি ক্যামেরার ফুটেজ দেখে সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তবে ভুক্তভোগীরা শুধু প্রতিশ্রুতি নয়, দৃশ্যমান পদক্ষেপ আশা করছেন। তারা চান হাসপাতাল প্রশাসন দ্রুত কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নেবে যাতে চিকিৎসার পাশাপাশি চুরির ভয় থেকে মুক্তি পান রোগী ও স্বজনরা।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল একসময় মানুষের সেবার নিরাপদ আশ্রয় ছিল। এখন সেখানে ভর করেছে ভয়ের ছায়া। চিকিৎসার আশা নিয়ে আসা মানুষগুলো প্রতিনিয়ত আতঙ্কের সঙ্গেই লড়ছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চিকিৎসার পাশাপাশি নিরাপত্তার অভাব, হাসপাতালেই ভয়ের ছায়া

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চুরি বেড়ে রোগী-স্বজনদের আতঙ্ক, নিরাপত্তা ব্যবস্থা জরুরি

আপডেট সময় : ১০:২০:১২ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫