চট্টগ্রাম ০১:০৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

ডেঙ্গু নিয়ন্ত্রণে বাড়ি-আঙিনা, ড্রেন ও জলাধার পরিষ্কার রাখার আহ্বান

ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান শুরু: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

মোস্তাফিজুর রহমান জীবন
  • আপডেট সময় : ০৪:১৮:৩০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোস্তাফিজুর রহমান জীবন |
রাজশাহী প্রতিনিধিঃ

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে দেশব্যাপী প্রতি শনিবার নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি বা ‘ক্লিনলিনেস ড্রাইভ’ পরিচালনার ঘোষণা দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে সারা দেশে এই কর্মসূচি চালু করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় রাজশাহীর পবা উপজেলার বায়া ব্রিজ সংলগ্ন গাংগপাড়া খালে জেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী মিনু বলেন, বর্ষা মৌসুম শুরুর আগেই এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা জরুরি। এজন্য বাড়ি-আঙিনা, ড্রেন, জলাধার এবং আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তিনি আরও বলেন, নদী ও খাল নিয়মিত পরিষ্কার রাখলে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধ করা সম্ভব।

তিনি বলেন, এ ধরনের কর্মসূচিতে জাঁকজমকপূর্ণ আয়োজনের প্রয়োজন নেই। স্টেজ, মাইক কিংবা বেলুন ওড়ানোর মতো আনুষ্ঠানিকতার পরিবর্তে সচেতনতা বৃদ্ধি এবং মানুষের অংশগ্রহণই মূল লক্ষ্য হওয়া উচিত।

অনুষ্ঠানে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, দীর্ঘ ১৭ বছরের জঙ্গল পরিষ্কার করতে হবে আমাদেরই। কে জঙ্গল তৈরি করেছে তা নিয়ে বিতর্ক না করে এখন সেই জঙ্গল পরিষ্কার করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। রোগ প্রতিরোধে নদী-নালা পরিষ্কার রাখা জরুরি।

ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার প্রজননক্ষেত্র ধ্বংস করতে এবং জনসচেতনতা বাড়াতে জেলা প্রশাসন, রাজশাহী এ কর্মসূচির আয়োজন করেছে। এতে সার্বিক সহযোগিতা করেছে উপজেলা প্রশাসন ও নওহাটা পৌরসভা।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নওহাটা পৌর প্রশাসক মোহাম্মদ মেহেদী হাসান।
উল্লেখ্য, গত বুধবার (১১ মার্চ) এক ভিডিওবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান। তারই ধারাবাহিকতায় আজ থেকে প্রতি শনিবার দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ডেঙ্গু নিয়ন্ত্রণে বাড়ি-আঙিনা, ড্রেন ও জলাধার পরিষ্কার রাখার আহ্বান

ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান শুরু: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

আপডেট সময় : ০৪:১৮:৩০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬