চট্টগ্রাম ১২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

বিএনপি ঐক্য ভাঙতেই অপপ্রচার চালানো হচ্ছে—অভিযোগ জালাল উদ্দিন ফকিরের

আমতলীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মাইনুল ইসলাম রাজু
  • আপডেট সময় : ০৯:২৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মাইনুল ইসলাম রাজু |
আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার আমতলীতে উপজেলা বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন পোর্টালে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের গেট সংলগ্ন দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির। তিনি অভিযোগ করেন, উপজেলা বিএনপি বর্তমানে ঐক্যবদ্ধ রয়েছে। কিন্তু একটি ষড়যন্ত্রকারী মহল এই ঐক্য মেনে নিতে না পেরে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে।
তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক আইডি ব্যবহার করে এবং কিছু অনলাইন পোর্টালে তার বক্তব্যের খণ্ডিত অংশ এডিট করে প্রকাশ করা হচ্ছে, যাতে দল এবং সাধারণ মানুষের কাছে তার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।
জালাল উদ্দিন ফকির বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। ছাত্রদলে ১০ বছর, যুবদলে ১০ বছর এবং পরবর্তীতে উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া আমতলী সদর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে প্রায় ৯ বছর সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের দীর্ঘ ১৭ বছরের শাসনামলে তিনি নানা নির্যাতন, হামলা ও মামলার শিকার হয়েছেন। এরপরও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি থেকে বিচ্যুত হননি।
জালাল উদ্দিন ফকির বলেন, আমতলী পৌরসভাসহ উপজেলার সাতটি ইউনিয়নের নেতাকর্মীরা তার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকায় একটি স্বার্থান্বেষী মহল আতঙ্কিত হয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলেও ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মামুন, সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান হিরু মৃধা, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও যুবদল সভাপতি মো. কবির উদ্দিন ফকির, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. তোফঅজ্জল হোসেন এবং আঠারগাছিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ফারুক হোসেন মৃধা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বিএনপি ঐক্য ভাঙতেই অপপ্রচার চালানো হচ্ছে—অভিযোগ জালাল উদ্দিন ফকিরের

আমতলীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৯:২৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬