চট্টগ্রাম ১১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা

বিয়ের প্রলোভনে কিশোরী ধর্ষণে মৃত্যু — কালিয়াকৈরে গ্রেফতার দুই তরুণ

কালিয়াকৈরে বিয়ের প্রলোভনে কিশোরী ধর্ষণে মৃত্যু, গ্রেফতার ২ জন

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৪৮:১২ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫ ৯৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা এলাকায় এক তরুণীকে বিয়ের প্রলোভনে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণের ঘটনায় তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।

নিহত তরুণীর নাম জোনাকি আক্তার (১৭)। তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার নয়াপাড়া কৃষ্ণপুর এলাকার জোবায়দুলের মেয়ে এবং আশুলিয়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন।

ঘটনার পর নিহতের বাবা জোবায়দুল বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। তারা হলেন — রাজশাহীর বাঘমারা উপজেলার উত্তর সাজুরিয়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মমিনুল ইসলাম মোহন (২২) ও পাবনার চাটমোহর উপজেলার নিমাইচুরা গ্রামের শাহ আলমের ছেলে আতিকুর রহমান (২৩)।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে প্রেমের সম্পর্কের সূত্র ধরে ওই তরুণীকে কালিয়াকৈরের চন্দ্রা এলাকার মান্নান প্লাজার একটি হোটেলে নিয়ে বিয়ের প্রলোভনে ধর্ষণ করা হয়। ধর্ষণের পর তরুণীর অতিরিক্ত রক্তক্ষরণ হলে অভিযুক্তরা তাকে অটোরিকশাযোগে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেয়। সেখানকার চিকিৎসকরা অবস্থা গুরুতর দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

পথেই তরুণীর মৃত্যু হলে অ্যাম্বুলেন্স চালক বিষয়টি বুঝতে পেরে কৌশলে মির্জাপুর থানায় নিয়ে যান। সেখানে পুলিশ দুইজনকে আটক করে। পরে বিষয়টি কালিয়াকৈর থানা পুলিশকে অবহিত করা হলে শুক্রবার সকালে তাদের হেফাজতে নেয়া হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, “তরুণীর লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বিয়ের প্রলোভনে কিশোরী ধর্ষণে মৃত্যু — কালিয়াকৈরে গ্রেফতার দুই তরুণ

কালিয়াকৈরে বিয়ের প্রলোভনে কিশোরী ধর্ষণে মৃত্যু, গ্রেফতার ২ জন

আপডেট সময় : ০৫:৪৮:১২ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫