চট্টগ্রাম ১২:২১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরীর মানবিক উদ্যোগে আলীনগরে বিনামূল্যে চিকিৎসাসেবা

বিয়ানীবাজারে ফয়সল আহমদ চৌধুরীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেল এক হাজারেরও বেশি মানুষ

কামাল খান, সিলেট প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৩৩:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫ ৭২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট প্রতিনিধি:
ভোটের মাঠে কেবল প্রচারণা নয়, মানবসেবার মাধ্যমেও মানুষের মন জয় করছেন বিএনপির মনোনয়নপ্রত্যাশী ফয়সল আহমদ চৌধুরী। সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের এই জনপ্রিয় নেতা শুক্রবার (১০ অক্টোবর) আলীনগর ইউনিয়নের টিকরপাড়া কাউদিয়া এলাকার ঢাকা-উত্তর মোহাম্মদপুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করেন দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প।

ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ফয়সল আহমদ চৌধুরী নিজে। উপস্থিত ছিলেন ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক। দিনভর প্রায় ১,২০০ রোগী চিকিৎসাসেবা নেন। এই উদ্যোগের তত্ত্বাবধানে ছিলেন কুইন্স হসপিটালের পরিচালক ফাহিম আহমদ চৌধুরী।

চিকিৎসাসেবা প্রদান করেন ডা. আহমদ নাফি, ডা. জালাল আহমদ চৌধুরী, ডা. আজহারুল ইসলাম রানা, ডা. জেসমিন জাফর চৌধুরী, ডা. আরিফুল হক চৌধুরী, ডা. লিপিকা রানী রায়, ডা. শরীফ উদ্দিন, ডা. মির্জা লুৎফুল বারী, ডা. কবির আহমদ, ডা. বাধন দত্ত, ডা. তানভীর নাভিল, ডা. আব্দুলাহ সাঈদ ও ডা. পরাগ দত্ত।

ফয়সল আহমদ চৌধুরী বলেন,

> “বাংলাদেশের স্বাস্থ্যখাতে অনিয়ম ও দুর্নীতি ভয়াবহ রূপ নিয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে স্বাস্থ্যখাতকে সম্পূর্ণ নতুনভাবে গড়ে তোলা হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচিতে স্বাস্থ্যসেবা নিয়ে বিস্তারিত পরিকল্পনা রয়েছে।”

বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে স্থানীয়রা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
৬৮ বছরের হানিফ আলী বলেন, “বাতের ব্যথায় অনেকদিন কষ্ট পাচ্ছিলাম। টাকা না থাকায় চিকিৎসা নিতে পারিনি। আজ ফ্রিতে ডাক্তার দেখাতে পারলাম, ওষুধও পেয়েছি।”
জাহানারা বেগম নামে এক নারী বলেন, “আমরা গরিব মানুষ, ভালো ডাক্তার দেখানো সম্ভব হয় না। এখানে ফ্রি চিকিৎসা পেয়েছি—আল্লাহ ফয়সল ভাইয়ের মঙ্গল করুন।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল বারী চৌধুরী, ইউনিয়ন বিএনপি সভাপতি সৈয়দ মুয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরীর মানবিক উদ্যোগে আলীনগরে বিনামূল্যে চিকিৎসাসেবা

বিয়ানীবাজারে ফয়সল আহমদ চৌধুরীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেল এক হাজারেরও বেশি মানুষ

আপডেট সময় : ০৫:৩৩:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫