চট্টগ্রাম ০১:০৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

উচ্চ ফলনশীল জাত ও সঠিক ব্যবস্থাপনায় উৎপাদন বেড়েছে, বাজারেও মিলছে ভালো দাম

চরফ্যাশনে তরমুজ চাষে বাম্পার ফলন, আধুনিক পদ্ধতিতে লাভবান কৃষকরা

ইমন রহমান
  • আপডেট সময় : ০৭:৩৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬ ১০৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ইমন রহমান | ভোলা প্রতিনিধিঃ

ভোলার চরফ্যাশন উপজেলায় চলতি মৌসুমে তরমুজ চাষে বাম্পার ফলন হয়েছে। উপজেলার হাজারীগঞ্জ এলাকায় অনুকূল আবহাওয়া, উন্নতমানের বীজ এবং আধুনিক চাষাবাদ পদ্ধতির কারণে কৃষকের মুখে এখন হাসি ফুটেছে।

স্থানীয় কৃষকরা জানান, সময়মতো বীজ বপন, সঠিক সেচ ব্যবস্থা, নিয়মিত আগাছা দমন এবং কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী সার ও কীটনাশক ব্যবহারের ফলে তরমুজের উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। প্রতি শতাংশ জমিতে আগের বছরের তুলনায় বেশি ফলন হওয়ায় তারা আর্থিকভাবে লাভবান হচ্ছেন।

কৃষক আব্দুল হালিম বলেন, “এবার আবহাওয়া ভালো ছিল। কৃষি কর্মকর্তাদের পরামর্শ মেনে চাষ করেছি। ফলে ফলনও ভালো হয়েছে, বাজারেও দাম সন্তোষজনক।”
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, উচ্চ ফলনশীল জাতের তরমুজ চাষ ও সঠিক ব্যবস্থাপনার কারণে উৎপাদন বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি রোগবালাই কম থাকায় ক্ষতির পরিমাণও কম হয়েছে।
স্থানীয় বাজারে চাহিদা বাড়ায় তরমুজের দামও ভালো পাওয়া যাচ্ছে। এতে কৃষকদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে এবং ভবিষ্যতে তরমুজ চাষ আরও সম্প্রসারণের পরিকল্পনা করছেন তারা।
চরফ্যাশন উপজেলার তরমুজ এখন স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। কৃষি বিভাগ মনে করছে, সঠিক পরিকল্পনা ও প্রযুক্তির ব্যবহার অব্যাহত থাকলে আগামী বছরগুলোতেও তরমুজ চাষে সাফল্য ধরে রাখা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

উচ্চ ফলনশীল জাত ও সঠিক ব্যবস্থাপনায় উৎপাদন বেড়েছে, বাজারেও মিলছে ভালো দাম

চরফ্যাশনে তরমুজ চাষে বাম্পার ফলন, আধুনিক পদ্ধতিতে লাভবান কৃষকরা

আপডেট সময় : ০৭:৩৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬