চট্টগ্রাম ০৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ

উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা, সুশাসন ও আইনশৃঙ্খলা জোরদারে গুরুত্বারোপ

নবনির্বাচিত এমপি এডভোকেট এমরান আহমদ চৌধুরীকে নিয়ে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ-এর মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

কামাল খান
  • আপডেট সময় : ০৫:১৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদের হলরুমে অত্যন্ত গুরুত্বের সঙ্গে এ সভার আয়োজন করা হয়। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, সরকারি প্রকল্পের অগ্রগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী। বক্তব্যে তিনি বলেন, উপজেলার প্রতিটি স্তরে সুশাসন নিশ্চিত করতে হবে এবং সরকারি প্রকল্পের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিতভাবে কাজ করা জরুরি। তিনি জোর দিয়ে বলেন, কোনো ধরনের মামলা বাণিজ্য বরদাশত করা হবে না এবং নিরীহ মানুষকে হয়রানি করা চলবে না।
উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভা পরিচালিত হয়। তিনি বলেন, উপজেলা পরিষদের সকল কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই প্রশাসনের মূল লক্ষ্য। নাগরিক সেবা সহজ ও দ্রুত করতে প্রশাসন নিরলসভাবে কাজ করছে।
সভায় নবনির্বাচিত সংসদ সদস্যকে উপজেলা পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা জনস্বার্থে গৃহীত উন্নয়ন প্রকল্পসমূহের স্বচ্ছতা, দ্রুত বাস্তবায়ন এবং গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা, সুশাসন ও আইনশৃঙ্খলা জোরদারে গুরুত্বারোপ

নবনির্বাচিত এমপি এডভোকেট এমরান আহমদ চৌধুরীকে নিয়ে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ-এর মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:১৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬