চট্টগ্রাম ০২:১০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

ইউএনওর সরাসরি তদারকিতে রাস্তা সংস্কার, সাধারণ মানুষের চলাচলে স্বস্তি

পাঁচবিবিতে দীর্ঘদিনের ভাঙা রাস্তা মেরামতে ইউএনও সেলিম আহমেদের উদ্যোগ, জনদুর্ভোগের অবসান

মোঃ বাবুল হোসেন
  • আপডেট সময় : ১০:০৮:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ৬২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ বাবুল হোসেন |
জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পাঁচবিবি–কামদিয়া সড়কের ১নং রেলগেট এলাকায় দীর্ঘদিন ধরে ভাঙা ও উঁচু–নিচু অবস্থায় থাকা রাস্তা অবশেষে সংস্কার করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সেলিম আহমেদ নিজে উপস্থিত থেকে বুধবার বিকেলে রাস্তাটি মেরামতের উদ্যোগ নেন।

স্থানীয়দের অভিযোগ ছিল, দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার কারণে ভারী যানবাহন, ভ্যান ও রিকশা চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। প্রতিদিন অসংখ্য মানুষ এই সড়ক ব্যবহার করলেও প্রয়োজনীয় সংস্কার না হওয়ায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে আসছিলেন।

বিষয়টি পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদের নজরে এলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন। নিজে ঘটনাস্থলে উপস্থিত থেকে রাস্তা সংস্কারের কাজ তদারকি করেন। এতে দ্রুত সময়ের মধ্যে রাস্তার ভাঙা অংশ সমতল করে চলাচলের উপযোগী করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের জনদুর্ভোগ থেকে মুক্তি পাওয়ায় তারা স্বস্তি বোধ করছেন। জনস্বার্থে এমন সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ গ্রহণ করায় ইউএনওর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
এলাকাবাসীর প্রত্যাশা, পাঁচবিবি উপজেলার উন্নয়নে ভবিষ্যতেও জনবান্ধব প্রশাসনের এমন ইতিবাচক ভূমিকা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ইউএনওর সরাসরি তদারকিতে রাস্তা সংস্কার, সাধারণ মানুষের চলাচলে স্বস্তি

পাঁচবিবিতে দীর্ঘদিনের ভাঙা রাস্তা মেরামতে ইউএনও সেলিম আহমেদের উদ্যোগ, জনদুর্ভোগের অবসান

আপডেট সময় : ১০:০৮:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬