চট্টগ্রাম ০১:০৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

অনলাইন জুয়া খেলে নিঃস্ব যুবক, গ্যাস বড়ি খেয়ে মৃত্যু, স্থানীয় সমাজে শোকের ছায়া

জয়পুরহাট পাঁচবিবিতে অনলাইন জুয়ায় নিঃস্ব যুবক গ্যাস বড়ি খেয়ে মৃত্যু

মোঃ বাবুল হোসেন
  • আপডেট সময় : ১০:৪৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ বাবুল হোসেন |
জয়পুরহাট সংবাদদাতাঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় অনলাইন জুয়া (ক্যাসিনো) খেলার কারণে নিঃস্ব হয়ে যাওয়ার পর গ্যাস বড়ি খেয়ে মমিনুল ইসলাম (২৮) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বালিঘাটা ইউনিয়নের গনেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। মমিনুল ঐ গ্রামের মৃত একরামুল হকের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মমিনুল ইসলাম জীবিকার তাগিদে ঢাকায় অবস্থানকালে অনলাইন জুয়ায় জড়িয়ে পড়েন।

এতে তিনি আর্থিকভাবে সম্পূর্ণ নিঃস্ব হয়ে যান। মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে অবস্থানকালে পরিবারের অগোচরে নিজ শয়ন ঘরে জমিতে রাখা বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ্য হয়ে পড়েন। পরিবারের লোকজন তাকে দ্রুত পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতাল জয়পুরহাটে রেফার্ড করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়, কিন্তু পথে তার মৃত্যু হয়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোঃ রায়হান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব ও যুবকদের সচেতনতার প্রয়োজনীয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

অনলাইন জুয়া খেলে নিঃস্ব যুবক, গ্যাস বড়ি খেয়ে মৃত্যু, স্থানীয় সমাজে শোকের ছায়া

জয়পুরহাট পাঁচবিবিতে অনলাইন জুয়ায় নিঃস্ব যুবক গ্যাস বড়ি খেয়ে মৃত্যু

আপডেট সময় : ১০:৪৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬