চট্টগ্রাম ১১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা

সীমান্তে চোরাচালান রোধে কঠোর নজরদারি, আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন

লালমনিরহাট সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ভারতীয় মাদক ও ৯ কেজি জিরা জব্দ, বাজারমূল্য ৩২ হাজার টাকা

আশিকুজ্জামান রানা
  • আপডেট সময় : ০২:২৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আশিকুজ্জামান রানা |
লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ

লালমনিরহাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে ভারতীয় মাদক ও বিপুল পরিমাণ জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

২২ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত পৃথক বিশেষ অভিযানে এসব অবৈধ পণ্য উদ্ধার করা হয়

বিজিবি সূত্রে জানা যায়, লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর আওতাধীন সীমান্তের গোড়কমন্ডল, মোগলহাট ও দিঘলটারী বিওপি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে টহল জোরদার করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে ৩৮ বোতল ইস্কাফ সিরাপ, ১৬ বোতল আয়ুর্বেদিক সিরাপ এবং ৯ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৩২ হাজার ২০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। যুবসমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও মাদক প্রবেশ রোধে বিজিবির এমন ধারাবাহিক অভিযান জনমনে স্বস্তি ফিরিয়েছে বলে স্থানীয়রা মনে করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সীমান্তে চোরাচালান রোধে কঠোর নজরদারি, আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন

লালমনিরহাট সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ভারতীয় মাদক ও ৯ কেজি জিরা জব্দ, বাজারমূল্য ৩২ হাজার টাকা

আপডেট সময় : ০২:২৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬