চট্টগ্রাম ১১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন

এডিপি ও সিটিসিআরপি প্রকল্পের আওতায় সড়ক, বিদ্যালয় ও ড্রেন নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনা

স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব খোন্দকার মো. নাজমুল হুদা শামিমের বেতাগী পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন

সৌরভ
  • আপডেট সময় : ০৭:০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনার বেতাগী পৌরসভার চলমান উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব খোন্দকার মো. নাজমুল হুদা শামিম। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তিনি এডিপি ও সিটিসিআরপি প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন বিভিন্ন অবকাঠামো উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি বাসন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার এবং বাংলা লিংক টাওয়ার হতে খাদ্য গুদাম সড়কসহ পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক ও ড্রেন নির্মাণ কাজ ঘুরে দেখেন। উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি ও গুণগত মান সম্পর্কে সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
এর আগে অতিরিক্ত সচিব পৌর কার্যালয়ে পৌঁছালে বেতাগী পৌরসভার পক্ষ থেকে পৌর প্রশাসক ও বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেন এবং পৌরসভার নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দীন তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
সভায় তিনি বলেন, সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। প্রতিটি নির্মাণকাজে যেন সর্বোচ্চ মান বজায় থাকে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
স্থানীয় সরকার বিভাগের এ উচ্চপদস্থ কর্মকর্তার পরিদর্শনে পৌরসভার উন্নয়ন কার্যক্রমে গতি আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

এডিপি ও সিটিসিআরপি প্রকল্পের আওতায় সড়ক, বিদ্যালয় ও ড্রেন নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনা

স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব খোন্দকার মো. নাজমুল হুদা শামিমের বেতাগী পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন

আপডেট সময় : ০৭:০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬