সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা, সংবর্ধিত হলেন আলহাজ জসিম উদ্দিন
রাউজান প্রেস ক্লাবের বার্ষিক প্রকাশনার মোড়ক উন্মোচন করলেন প্রবাসী ব্যবসায়ী আলহাজ জসিম উদ্দিন
- আপডেট সময় : ০২:৪৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানে অনুষ্ঠিত হলো রাউজান প্রেস ক্লাব–এর বার্ষিক প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠান। সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী ও ছয়বার সরকার কর্তৃক সেরা রেমিট্যান্স প্রেরণকারী হিসেবে পুরস্কারপ্রাপ্ত আলহাজ জসিম উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকাশনার মোড়ক উন্মোচন করেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে নোয়াপাড়াস্থ একটি হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ জসিম উদ্দিন বলেন, দেশে ও প্রবাসে সাংবাদিকরা মানুষের দুঃখ-দুর্দশা তুলে ধরতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, যা অত্যন্ত প্রশংসনীয়। তাদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ ভূমিকার কারণে প্রবাসেও দেশের সুনাম বৃদ্ধি পাচ্ছে।
তিনি আরও বলেন, সমাজের অসংগতি, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র তুলে ধরতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাহসী ও নিরপেক্ষ সাংবাদিকতাই পারে সমাজকে সঠিক পথে পরিচালিত করতে।
সংগঠনের সভাপতি কাজী সরোয়ার খান মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ জসিম উদ্দিন ফাউন্ডেশনের পরিচালক আলহাজ মোহ্যমান রফিক, আলহাজ মোক্তার আহমেদ, ইয়াসিনুল হক, ফারুকে আজম, সরোয়ার আলম, রাউজান প্রেস ক্লাবের আজীবন সদস্য ও সাবেক সভাপতি জাহেদুল আলম, তৈয়ব চৌধুরী এবং সাবেক সাধারণ সম্পাদক এস. এম. ইউসুফ উদ্দিন।
সংগঠনের সাধারণ সম্পাদক মোজাফফর হোসাইন শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দীন মিঞাজী, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সিরাজ তালুকদার, সহ-সম্পাদক রবিউল হোসেন রবি, সাংগঠনিক সম্পাদক ইরফাত হোসেন চৌধুরী, অর্থ সম্পাদক কে. এম. বাহাউদ্দীন, দপ্তর সম্পাদক এ. কে. বাবর, মিলন বৈদ্য শুভ ও আতিক উল্লাহ্ প্রমুখ।
অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দের উপস্থিতিতে বার্ষিক প্রকাশনার আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়। মানবতার কাজে বিশেষ অবদান রাখায় প্রধান অতিথি আলহাজ জসিম উদ্দিনকে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।




















