চট্টগ্রাম ১০:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

গফরগাঁওয়ের শহীদনগরে রেললাইনের ৬ ইঞ্চি অংশ ভাঙ্গা, দ্রুত মেরামতে বড় দুর্ঘটনা এড়ানো

রেললাইন ভাঙ্গা: ২ ঘণ্টা পর ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

নাজমুল হাসান,
  • আপডেট সময় : ০২:৪৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় রেললাইন ভেঙ্গে যাওয়ার ঘটনায় প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। দ্রুত মেরামত কাজ সম্পন্ন করায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানার শহীদনগর এলাকার দাইড়েরপুল নামক স্থানে রেললাইনের প্রায় ৬ ইঞ্চি অংশ ভাঙ্গা দেখতে পান স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মাঝামাঝি এলাকায়।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান। পরে সংশ্লিষ্ট স্টেশন মাস্টারকে অবহিত করা হলে রেলওয়ে কর্মচারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মেরামত কাজ শুরু করেন।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন জানান, নিরাপত্তার স্বার্থে ঢাকা–ময়মনসিংহ রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। মেরামত কাজ শেষ হলে রাত ১০টা ২০ মিনিটের দিকে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।
রেললাইন ভাঙ্গার কারণে অগ্নিবীণা এক্সপ্রেস, মহুয়া এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন গফরগাঁও ও আশপাশের স্টেশনে আটকা পড়ে। পরে লাইন সচল হলে ট্রেনগুলো গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।
রেলওয়ে সূত্র জানায়, ঘটনাটি নাশকতা নাকি যান্ত্রিক ত্রুটি—তা খতিয়ে দেখা হচ্ছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গফরগাঁওয়ের শহীদনগরে রেললাইনের ৬ ইঞ্চি অংশ ভাঙ্গা, দ্রুত মেরামতে বড় দুর্ঘটনা এড়ানো

রেললাইন ভাঙ্গা: ২ ঘণ্টা পর ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

আপডেট সময় : ০২:৪৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬