চট্টগ্রাম ১০:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

শ্রীশ্রী শিব মন্দির প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত শিবরাত্রী ব্রত

রাউজান পূর্ব গুজরায় ঐতিহাসিক শ্রীশ্রী শিব মন্দিরে দুই দিনব্যাপী শিবরাত্রী ব্রত ও শিব চতুর্দ্দশী পূজা উদযাপন

মিলন বৈদ্য শুভ
  • আপডেট সময় : ০৮:৫০:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মিলন বৈদ্য শুভ | রাউজান (চট্টগ্রাম):

চট্টগ্রামের রাউজান উপজেলার পূর্ব গুজরাস্থ ঐতিহ্যবাহী সার্বজনীন শ্রীশ্রী শিব মন্দির-এর উদ্যোগে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী শিবরাত্রী ব্রত, শিব চতুর্দ্দশী পূজা ও শ্রীমদ্ভগবদগীতা পাঠ অনুষ্ঠিত হয়েছে। ১৫ ও ১৬ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী আয়োজিত এই ধর্মীয় উৎসবে হাজারো ভক্তের সমাগম ঘটে।

আয়োজনের প্রথম দিনে বর্ণাঢ্য নগর কীর্তন, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও শ্রীশ্রী শিব স্নান অনুষ্ঠিত হয়। রাতব্যাপী শিবরাত্রী ব্রত পালন, চতুর্দ্দশী পূজা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে ভক্তরা গভীর ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে অংশগ্রহণ করেন।

একই সঙ্গে অনুষ্ঠিত হয় শ্রীমদ্ভগবদগীতা পাঠ, ধর্মীয় আলোচনা সভা, ধর্মীয় বক্তব্য ও নৃত্য প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভক্তদের মাঝে অন্নপ্রসাদ বিতরণ।

মন্দিরের প্রধান পূজারী জয় চক্রবর্তী ও সুমন চক্রবর্তী পূজা কার্যক্রম পরিচালনা করেন। ধর্মীয় আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চণ্ডী-গীতামৃত পরিবেশক, ভাগবতীয় বক্তা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুপন বিশ্বাস (শঙ্করেশ)।

শ্রীমদ্ভগবদগীতা পাঠ পরিবেশন করেন গীতা সূধাকর ও সঙ্গীতশিল্পী রাখাশ সরকার ও তাঁর দল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদ-এর সাধারণ সম্পাদক সুমন দাশ গুপ্ত।

লঅনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিটন মহাজন। সহ-সভাপতি লিটন বৈদ্য ও বিকাশ দে, সাধারণ সম্পাদক তপন বৈদ্যসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতা প্রদান করেন।

দুই দিনব্যাপী এই ধর্মীয় আয়োজনে দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার নারী-পুরুষ ভক্ত সমবেত হন। শিবরাত্রী ব্রত ও শিব চতুর্দ্দশী পূজা উদযাপন ভক্তদের মাঝে আধ্যাত্মিক চেতনার সঞ্চার করে এবং পূর্ব গুজরাকে পরিণত করে এক আনন্দঘন ধর্মীয় মিলনমেলায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

শ্রীশ্রী শিব মন্দির প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত শিবরাত্রী ব্রত

রাউজান পূর্ব গুজরায় ঐতিহাসিক শ্রীশ্রী শিব মন্দিরে দুই দিনব্যাপী শিবরাত্রী ব্রত ও শিব চতুর্দ্দশী পূজা উদযাপন

আপডেট সময় : ০৮:৫০:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬