চট্টগ্রাম ০৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ

পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীল পরিস্থিতি রোধে সেনা অভিযান অব্যাহত

খাগড়াছড়ি পানছড়িতে ইউপিডিএফ আস্তানায় সেনাবাহিনী অভিযান: অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

নাসরিন আক্তার (রিমি)
  • আপডেট সময় : ১০:১৭:০১ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ১৬২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

খাগড়াছড়ি, ৬ অক্টোবর ২০২৫

খাগড়াছড়ি পানছড়িতে সেনাবাহিনী ইউপিডিএফের একটি গোপন আস্তানায় অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পানছড়ির যুবনেশ্বর পাড়া এলাকার গভীর জঙ্গলে অভিযানিক দল ইউপিডিএফের আস্তানাকে ঘেরাও করে তল্লাশি পরিচালনা করে। অভিযান চলাকালে ইউপিডিএফের স্থানীয় শীর্ষ গ্রুপ কমান্ডার সুমেন চাকমা পালিয়ে যায়।

অভিযানের সময় একটি পিস্তল, ম্যাগজিন, দুই রাউন্ড এ্যামোনিশন, দুটি ওয়াকিটকি চার্জার, দুটি মোবাইল ফোন, ধারালো অস্ত্র এবং বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এছাড়াও, সেনাবাহিনী জানায়, ইউপিডিএফ স্থানীয় নারী-পুরুষ, ছাত্র ও ছাত্রীদের সেনাবিরোধী স্লোগান দিতে বাধ্য করেছে।

আইএসপিআর আরও উল্লেখ করেছে, পার্বত্য চট্টগ্রামে ইউপিডিএফ এবং তার অঙ্গসংগঠন সুপরিকল্পিতভাবে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে এবং শিশু ও সাধারণ মানুষদের নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে বাধ্য করছে। নিরাপত্তা নিশ্চিত করতে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীল পরিস্থিতি রোধে সেনা অভিযান অব্যাহত

খাগড়াছড়ি পানছড়িতে ইউপিডিএফ আস্তানায় সেনাবাহিনী অভিযান: অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

আপডেট সময় : ১০:১৭:০১ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫