চট্টগ্রাম ১১:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে নির্বাচনী তৎপরতা জোরদার, উন্নয়নের আশ্বাস

সিলেট-৬ আসনে এমরান আহমদ চৌধুরীর পক্ষে মাঠে নার্জিসসহ ৫ নেতা, উন্নয়নের প্রতিশ্রুতি

কামাল খান
  • আপডেট সময় : ১১:৪৯:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কামাল খান | সিলেট প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এডভোকেট এমরান আহমদ চৌধুরীর পক্ষে জোরালো প্রচারণা চালিয়েছেন দলীয় নেতারা।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহিউস সুন্নাহ চৌধুরী (নার্জিস) গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায় পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি বলেন, গত ১৭ বছরে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের রাস্তাঘাটের উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর প্রার্থী এডভোকেট এমরান আহমদ চৌধুরী নির্বাচিত হলে এই আসনকে উন্নয়নের মডেলে রূপান্তর করা হবে।

প্রত্যেকটি ওয়ার্ডে উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। তার ভাষায়, “ধানের শীষের জোয়ার উঠেছে, ইনশাআল্লাহ এমরান আহমদ চৌধুরী গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে বিপুল ভোটে বিজয়ী হবেন।

সাবেক জেলা যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি এমদাদ হোসেন টিপু বলেন, প্রবাস থেকে দেশে এসে তিনি একমাত্র লক্ষ্য হিসেবে এমরান আহমদ চৌধুরীর বিজয় নিশ্চিত করতে কাজ করছেন।

গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা হয়েছে বলেও জানান তিনি।
লন্ডন বার্মিংহাম স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মুর্শেদ আহমদ বলেন, প্রবাসে অবস্থান করেও তিনি সব সময় দেশের নেতাকর্মীদের খোঁজখবর নিয়েছেন। এখন দেশে এসে ধানের শীষের বিজয়ের জন্য মাঠে কাজ করছেন।
এডভোকেট মুজিবুর রহমান মুজিব বলেন, একজন আইনজীবী হিসেবে এমরান আহমদ চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হলে এলাকার দীর্ঘ ১৭ বছরের দুর্ভোগ লাঘব হবে।

তিনি দাবি করেন, জলাবদ্ধতা নিরসনসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখা হবে।
সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ছালিক আহমদ চৌধুরী বলেন, গোলাপগঞ্জ অনেক দিন পর শক্তিশালী একজন এমপি প্রার্থী পেয়েছে। তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন বলে আশা প্রকাশ করেন।

গোলাপগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র হেলাল উজ্জামান হেলাল বলেন, বিগত সময়ে পৌর শহরে জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। এমরান আহমদ চৌধুরী নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে উন্নয়ন কাজ এগিয়ে নেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দলীয় নেতারা জানান, গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ প্রচারণা অব্যাহত থাকবে এবং বিপুল ভোটে বিজয়ের মাধ্যমে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে নির্বাচনী তৎপরতা জোরদার, উন্নয়নের আশ্বাস

সিলেট-৬ আসনে এমরান আহমদ চৌধুরীর পক্ষে মাঠে নার্জিসসহ ৫ নেতা, উন্নয়নের প্রতিশ্রুতি

আপডেট সময় : ১১:৪৯:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬