চট্টগ্রাম ০৭:০৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু

কুমিল্লার ১১ আসনে ১,৪৯১ কেন্দ্রের ভোট সরঞ্জাম বিতরণ কার্যক্রম শুরু

কুমিল্লার ১১ আসনে ১,৪৯১ কেন্দ্রে পৌঁছালো ব্যালট ও ভোট সরঞ্জাম

এ.কে পলাশ
  • আপডেট সময় : ০৫:৩০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

এ.কে পলাশ | কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লা জেলা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার ১১টি সংসদীয় আসনের ১,৪৯১টি ভোটকেন্দ্রে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় ভোটগ্রহণ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার সকাল থেকে জেলার ১৭টি উপজেলায় নির্ধারিত ভেন্যুতে ব্রিফিং শেষে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে এসব সরঞ্জাম হস্তান্তর করা হয়।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিল, স্ট্যাম্প, ভোটার তালিকাসহ প্রয়োজনীয় সব সরঞ্জাম সরবরাহ করা হয়েছে।

সকাল ১০টা থেকে প্রিজাইডিং কর্মকর্তাদের নেতৃত্বে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা, পোলিং অফিসার, পুলিশ ও আনসার সদস্যরা নিজ নিজ কেন্দ্রের সরঞ্জাম গ্রহণ করেন।
নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে কুমিল্লায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় ২৬,০০০-এরও বেশি সদস্য দায়িত্ব পালন করছেন।

জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন। পুরো জেলায় ৩,৯৫৯ জন পুলিশ সদস্য দায়িত্বে থাকবেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ৭৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ২৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এছাড়া ৫৫ প্লাটুন সেনাবাহিনী, ৩৯ প্লাটুন বিজিবি, র‍্যাবের ২৪টি টিম, ব্যাটালিয়ন আনসারের ২৭২ জন সদস্য এবং আনসার ও ভিডিপির ১৯,৩৮৩ জন সদস্য মোতায়েন রয়েছে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, কঠোর নিরাপত্তা ও প্রশাসনিক তৎপরতার মাধ্যমে কুমিল্লায় একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কুমিল্লার ১১ আসনে ১,৪৯১ কেন্দ্রের ভোট সরঞ্জাম বিতরণ কার্যক্রম শুরু

কুমিল্লার ১১ আসনে ১,৪৯১ কেন্দ্রে পৌঁছালো ব্যালট ও ভোট সরঞ্জাম

আপডেট সময় : ০৫:৩০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬