চট্টগ্রাম ১১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন

পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার ও ট্রাক আটক করেছে

কালিয়াকৈরে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে গার্মেন্টস শ্রমিকের মৃত্যু

শাকিল হোসেন
  • আপডেট সময় : ১০:০৫:০৮ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

শাকিল হোসেন |
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর পল্লী বিদ্যুৎ লাসানিয়া’র সামনে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে এক নারী গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহত শ্রমিক সাতক্ষীরা জেলার আশাশুনি থানার ফটিকখালী গ্রামের রনি ইসলাম স্ত্রী মনিফা খাতুন (৩২)।

তিনি লিবার্টি নিটওয়্যার লিমিটেড কোম্পানিতে কর্মরত ছিলেন।
রবিবার (৮ ফেব্রুয়ারি) সকালে মহাসড়ক পার হওয়ার সময় বিভাজনের উপর দিয়ে লাফ দেওয়ার সময় টাঙ্গাইলগামী চলতি ট্রাকের পেছনের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মহাসড়কের বিভাজনের উপর দিয়ে পার হওয়ার সময় মনিফা খাতুন ট্রাকের সামনের ও পেছনের চাকার মধ্যবর্তী সড়কে পড়ে যান এবং পেছনের চাকার নিচে পিষ্ট হন।

ঘটনার পর পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে গাজীপুর জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট শিবলু এবং নাওজোর হাইওয়ে থানার এসআই শাহিন নিহতের মরদেহ উদ্ধার করেন এবং ট্রাকটি আটক করে থানায় নিয়ে যান। নিহতের আত্মীয় স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়।

নাওজোর হাইওয়ে থানার এসআই শাহিন জানান, দুর্ঘটনাকারীকে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার ও ট্রাক আটক করেছে

কালিয়াকৈরে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে গার্মেন্টস শ্রমিকের মৃত্যু

আপডেট সময় : ১০:০৫:০৮ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬