চট্টগ্রাম ১২:০৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন

ফেনীর সাংবাদিকদের প্রতিবাদ: মিথ্যা মামলায় অভিযুক্ত হওয়ার প্রতিবাদে মানববন্ধন

পরশুরাম প্রতিনিধি হত্যার মামলায় ফেনীর সাংবাদিকদের প্রতিবাদ এবং মানববন্ধন

সারাদেশ৭১,ফেনী
  • আপডেট সময় : ০৭:১১:৫৪ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

পরশুরাম উপজেলার কালবেলার প্রতিনিধি আবু ইউসুফ মিন্টুকে হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে ফেনীর সাংবাদিকরা রবিবার (৮ ফেব্রুয়ারি, ২০২৬) কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন ও প্রতিবাদ সভা আয়োজন করেছেন।

সভায় জেলা প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। বক্তারা বলেন, “দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকরা হয়রানির শিকার হচ্ছেন, যা স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি। ফেনীর সাংবাদিককে চট্টগ্রাম আদালতের মাধ্যমে অভিযুক্ত করা নিছক বোকামী ছাড়া কিছুই নয়।”

মানববন্ধনে উপস্থিত ছিলেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি জসিম মাহমুদ, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি আবু তাহের ভূঁঞা, বাংলাভিশনের ফেনী প্রতিনিধি রফিকুল ইসলাম, আরটিভি ও যায়যায়দিনের ফেনী প্রতিনিধি আজাদ মালদার, দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভী, এটিএন নিউজ ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি দিদারুল আলম, দৈনিক মানবজমিনের ফেনী প্রতিনিধি শহীদুল আলম ইমরানসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

২০১৬ সালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া যুবদল কর্মী মোহাম্মদ নবীউল্লাহ হত্যার মামলায় পুলিশের চূড়ান্ত চার্জশিটের পর আদালত ২০১৭ সালে মামলা খারিজ করেছিল। গত ১৭ ডিসেম্বর নতুনভাবে কক্সবাজারের উখিয়া উপজেলার জাহাঙ্গীর আলম মামলা দায়ের করেন। নতুন মামলায় ফেনীর সাংবাদিক আবু ইউসুফ মিন্টুকে অভিযুক্ত করা হয়েছে এবং সাবেক বন ও পরিবেশ মন্ত্রী হাসান মাহমুদকে প্রধান আসামি করা হয়েছে। মোট ১০২ জনকে অভিযুক্ত করা হয়েছে।

সাংবাদিকরা দ্রুত মিথ্যা মামলাটি প্রত্যাহারের দাবি জানিয়ে তা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ফেনীর সাংবাদিকদের প্রতিবাদ: মিথ্যা মামলায় অভিযুক্ত হওয়ার প্রতিবাদে মানববন্ধন

পরশুরাম প্রতিনিধি হত্যার মামলায় ফেনীর সাংবাদিকদের প্রতিবাদ এবং মানববন্ধন

আপডেট সময় : ০৭:১১:৫৪ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬