চট্টগ্রাম ০২:০৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে প্রাণবন্ত মিলনমেলা

মোস্তফা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বার্ষিক বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত

মিলন বৈদ্য শুভ
  • আপডেট সময় : ১০:০০:১৬ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬ ৭১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মিলন বৈদ্য শুভ | চট্টগ্রাম প্রতিনিধিঃ

মোস্তফা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বার্ষিক বনভোজন ও মিলনমেলা আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকীর চর সি বিচ এলাকার একটি রেস্টুরেন্টে দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়।

মোস্তফা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, ভাটিয়ারী, চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত এই মিলনমেলায় প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। শুক্রবার অনুষ্ঠিত এ আয়োজনে খেলাধুলা, আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তফা ওয়েল প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ব্যারিস্টার মাশফিকুর রহমান। তিনি বলেন, “প্রতিষ্ঠানের টেকসই উন্নয়ন ও অগ্রগতির জন্য কর্মকর্তা-কর্মচারীদের ঐক্য, নিষ্ঠা এবং দলগত কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তফা ওয়েল প্রোডাক্টস লিমিটেডের জিএম (হেড অফিস) শিব শংকর নাথ। এছাড়াও উপস্থিত ছিলেন ফ্যাক্টরি জিএম কাইমুল হুদা, ম্যানেজার আবুল কালাম আজাদ, প্রোডাকশন ম্যানেজার মোহাম্মদ গোলাম মোস্তফা, পেট বোতল প্লান্ট ইনচার্জ আবু সাঈদ, এইচআর অ্যান্ড অ্যাডমিন মোহাম্মদ নাছির উদ্দিন, ইউটিলিটি ইনচার্জ আবু তাহেরসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা ও শ্রমিকবৃন্দ।

দিনব্যাপী এই মিলনমেলার মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও কর্মস্পৃহা আরও দৃঢ় হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে প্রাণবন্ত মিলনমেলা

মোস্তফা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বার্ষিক বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:০০:১৬ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬