চট্টগ্রাম ১১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন

ফরিদপুর-২ আসনে কর্মসংস্থান, অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্য খাতে ১৯ দফা অগ্রাধিকার

ফরিদপুর-২ আসনে বিএনপি প্রার্থী শামা ওবায়েদের নির্বাচনী ইশতেহার প্রকাশ; অগ্রাধিকার পেল ১৯ দফা উন্নয়ন পরিকল্পনা

মোঃ ইলিয়াছ খান
  • আপডেট সময় : ১২:৩৮:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ইলিয়াছ খান |
সালথা উপজেলা,ফরিদপুর প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-২ (সালথা–নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী ) নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের লস্করদিয়া গ্রামে নিজ বাড়িতে আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণা করেন তিনি। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাধারণ ভোটারদের মতামতের ভিত্তিতে প্রণীত এই ইশতেহারে মোট ১৯টি গুরুত্বপূর্ণ ইস্যুকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

ইশতেহার ঘোষণাকালে শামা ওবায়েদ বলেন, সালথা ও নগরকান্দা উপজেলাকে পরিকল্পিত ও টেকসই উন্নয়নের আওতায় আনতে দুটি পৃথক মাস্টারপ্ল্যান প্রণয়ন ও পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। প্রতিটি গ্রামকে ধাপে ধাপে ‘আদর্শ গ্রাম’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পরিকল্পিত বসতি, নিরাপদ সড়ক, ড্রেনেজ ব্যবস্থা, সবুজায়ন, শিক্ষা, স্বাস্থ্য ও ক্রীড়া সুবিধা নিশ্চিত করা হবে।

তিনি আরও জানান, প্রতিটি বাজার এলাকায় পাট প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপন করা হবে, যার মাধ্যমে নারী ও যুবকদের জন্য ৫০ শতাংশের বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

পাশাপাশি বিদ্যমান অপরিকল্পিত ৪০টি বাজার পুনঃনকশার মাধ্যমে আধুনিক বাজার ব্যবস্থাপনা গড়ে তোলা হবে।

কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, পাটভিত্তিক কুটির শিল্প সম্প্রসারণ, নারীদের প্রশিক্ষণ ও প্রণোদনা প্রদান, ইলেকট্রনিক ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি, ১০ হাজার কম্পিউটার বিতরণ এবং প্রযুক্তিনির্ভর রপ্তানিমুখী শিল্প স্থাপনের প্রতিশ্রুতি দেন তিনি।

ইশতেহারে আরও উল্লেখ করা হয়, সালথা ও নগরকান্দা উপজেলার সড়ক যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন, কাঁচা রাস্তা পাকা করা, নতুন সংযোগ সড়ক নির্মাণ, নদী-খাল পুনঃখনন, পরিবেশবান্ধব বনায়ন, পরিচ্ছন্নতা কর্মসূচি, বাজারভিত্তিক পাবলিক টয়লেট স্থাপন এবং শতভাগ বিদ্যুৎ ও সোলার সংযোগ নিশ্চিত করা হবে।

শিক্ষা ও স্বাস্থ্য খাতে স্কুল, কলেজ ও মাদ্রাসা আধুনিকায়ন, আইসিটি ভিত্তিক শিক্ষা ব্যবস্থা, কমিউনিটি ক্লিনিক শক্তিশালীকরণ, আধুনিক হাসপাতাল নির্মাণ এবং প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য বিশেষ সেবার ব্যবস্থার কথা তুলে ধরেন শামা ওবায়েদ।

নারী উন্নয়ন, প্রবাসীদের সমস্যা সমাধান, যুব সমাজের খেলাধুলা ও মানসিক বিকাশ এবং প্রতিটি ইউনিয়নে লাইব্রেরি স্থাপনের প্রতিশ্রুতিও রয়েছে ইশতেহারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ফরিদপুর-২ আসনে কর্মসংস্থান, অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্য খাতে ১৯ দফা অগ্রাধিকার

ফরিদপুর-২ আসনে বিএনপি প্রার্থী শামা ওবায়েদের নির্বাচনী ইশতেহার প্রকাশ; অগ্রাধিকার পেল ১৯ দফা উন্নয়ন পরিকল্পনা

আপডেট সময় : ১২:৩৮:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬