চট্টগ্রাম ১১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

নির্বাচনের আগে পে-স্কেল বাস্তবায়নের দাবি, না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

বেতাগীতে ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, কর্মচারীদের পাশে দাঁড়ালেন বরগুনা–২ আসনের এমপি প্রার্থী ডা. সুলতান আহমদ

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:২২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার বেতাগীতে ৯ম জাতীয় পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সরকারি কর্মচারীরা।

মঙ্গলবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ বেতাগী উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে বেতাগী উপজেলা পরিষদের সম্মুখে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মানববন্ধনের এক পর্যায়ে কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন বরগুনা–২ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ ডা. সুলতান আহমদ।

মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ বেতাগী উপজেলা শাখার সমন্বয়ক আব্দুস সোবাহান। বক্তব্য রাখেন মুখ্য সমন্বয়ক খলিলুর রহমান, সদস্য মো. ইলিয়াছ, মো. নওশের আলীসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা ন্যায্য বেতন কাঠামোর দাবিতে আন্দোলন করে আসলেও এখন পর্যন্ত ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

তারা অভিযোগ করে বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান বেতন কাঠামো দিয়ে পরিবার-পরিজন নিয়ে সম্মানজনক জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে।

নির্বাচনের আগেই ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের জোর দাবি জানিয়ে বক্তারা বলেন, দাবি বাস্তবায়ন না হলে আগামী দিনে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নির্বাচনের আগে পে-স্কেল বাস্তবায়নের দাবি, না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

বেতাগীতে ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, কর্মচারীদের পাশে দাঁড়ালেন বরগুনা–২ আসনের এমপি প্রার্থী ডা. সুলতান আহমদ

আপডেট সময় : ০৬:২২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬