চট্টগ্রাম ০২:১৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

২ ফেব্রুয়ারি চট্টগ্রাম অঞ্চলে দিনব্যাপী জনসভা ও গণসংযোগ কর্মসূচি

আগামীকাল চট্টগ্রামের সর্বত্র জনসভায় অংশ নেবেন জামায়াতে আমির

নিজস্ব প্রতিবেদক, সারাদেশ ৭১
  • আপডেট সময় : ১১:২৬:৩২ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি | ১ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামীকাল (২ ফেব্রুয়ারি) চট্টগ্রামের বিভিন্ন স্থানে আয়োজিত জনসভা ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নেবেন। দিনব্যাপী এই সফরে তিনি চট্টগ্রাম জেলার একাধিক উপজেলায় ধারাবাহিকভাবে জনসভা, পথসভা ও মতবিনিময় সভায় বক্তব্য রাখবেন।

দলীয় কর্মসূচি অনুযায়ী, সকালে হেলিকপ্টারযোগে চট্টগ্রামে পৌঁছে তিনি মহেশখালীতে অবস্থান ও জনসভায় অংশ নেবেন। এরপর কক্সবাজার, লোহাগাড়া ও সীতাকুণ্ড এলাকায় পর্যায়ক্রমে জনসভা, প্রার্থী পরিচিতি সভা এবং গণসংযোগ কার্যক্রম পরিচালনা করবেন।

কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্থানে নামাজ ও পথসভায় অংশগ্রহণের পাশাপাশি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন জামায়াতে আমির। সফরের শেষ পর্যায়ে সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ স্থানে আয়োজিত বৃহৎ জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
জামায়াতে ইসলামীর নেতারা জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার ও জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময়ের লক্ষ্যে এই সফর। জনসভাগুলোতে দেশের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন, গণতন্ত্র ও জনঅধিকার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন জামায়াতে আমির।
এদিকে জামায়াতে আমিরের সফর ঘিরে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রস্তুতি লক্ষ্য করা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

২ ফেব্রুয়ারি চট্টগ্রাম অঞ্চলে দিনব্যাপী জনসভা ও গণসংযোগ কর্মসূচি

আগামীকাল চট্টগ্রামের সর্বত্র জনসভায় অংশ নেবেন জামায়াতে আমির

আপডেট সময় : ১১:২৬:৩২ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬