চট্টগ্রাম ১২:২২ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

কুমিল্লায় যাত্রীবাহি বাস চাপায় নারী ও শিশুসহ নিহত, আহতদের চিকিৎসা চলছে

কুমিল্লায় যাত্রীবাহি বাস চাপায় নারী ও শিশুসহ নিহত ২, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক দুর্ঘটনা

এ.কে. পলাশ
  • আপডেট সময় : ০৩:০৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

এ.কে. পলাশ | কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় শনিবার (৩১ জানুয়ারি) সকালে যাত্রীবাহি বাস চাপায় এক নারী ও তার পাঁচ বছরের শিশুসহ দুইজন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুর্ঘটনা সকাল সাড়ে ৮টার দিকে দাউদকান্দি ও চান্দিনা উপজেলার সীমান্তবর্তী ইলিয়টগঞ্জ মুরাদনগর রাস্তার মাথা এলাকায় ঢাকা অভিমুখী লেনে ঘটে।

কুমিল্লা থেকে ছেড়ে আসা ‘পাপিয়া সার্ভিস’ নামের একটি বাস থেকে অজ্ঞাত ওই নারী তার শিশুকে কোলে নিয়ে নামার সময়, পেছন থেকে দ্রুতগতিতে আসা ‘নীলাচল’ নামের যাত্রীবাহি বাস তাদের চাপা দেয়।

পরে বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মিনি কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এতে কাভার্ডভ্যানটির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। গুরুতর আহত শিশুকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে দাউদকান্দি উপজেলার গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।

কুমিল্লা ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত বাস ও ক্ষতিগ্রস্ত কাভার্ডভ্যান উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। নিহতদের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কুমিল্লায় যাত্রীবাহি বাস চাপায় নারী ও শিশুসহ নিহত, আহতদের চিকিৎসা চলছে

কুমিল্লায় যাত্রীবাহি বাস চাপায় নারী ও শিশুসহ নিহত ২, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক দুর্ঘটনা

আপডেট সময় : ০৩:০৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬