চট্টগ্রাম ০৫:০২ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রশিক্ষিত ভোটগ্রহণ কর্মকর্তা তৈরিতে নির্বাচন কমিশনের উদ্যোগ

বেতাগীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

সৌরভ
  • আপডেট সময় : ০২:৩৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে বরগুনার বেতাগীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
উপজেলার বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৫টায় এ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে মঙ্গলবার (২৭ জানুয়ারি) কর্মশালার কার্যক্রম শুরু হয়।
প্রশিক্ষণ কর্মশালায় মোট ৪৪ জন প্রিজাইডিং অফিসার, ২৬০ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৫২৫ জন পোলিং অফিসার অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে ভোটগ্রহণের আইনগত দিক, দায়িত্ব বণ্টন, ব্যালট ব্যবস্থাপনা, ফলাফল প্রণয়ন ও নির্বাচনকালীন আচরণবিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
বরগুনার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তাছলিমা আক্তারের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মাহফুজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম, বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, বরগুনা পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত হাসান খাঁন, জেলা নির্বাচন অফিসার আতীকুল ইসলাম, বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেন, নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট তাজবীর হোসেন সজীব, বেতাগী থানার অফিসার ইনচার্জ জুয়েল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বক্তারা বলেন, প্রশিক্ষিত ও দক্ষ ভোটগ্রহণ কর্মকর্তারাই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পারেন। এ ধরনের প্রশিক্ষণ নির্বাচন ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রশিক্ষিত ভোটগ্রহণ কর্মকর্তা তৈরিতে নির্বাচন কমিশনের উদ্যোগ

বেতাগীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

আপডেট সময় : ০২:৩৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬