চট্টগ্রাম ০১:০৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

যশোর-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী প্রচারণা জোরদার

মণিরামপুর পৌরসভায় হাতপাখা প্রতীকের পক্ষে ইসলামী আন্দোলনের গণসংযোগ ও লিফলেট বিতরণ

আব্দুল্লাহ আল মামুন, যশোর
  • আপডেট সময় : ০৫:২১:০৭ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

যশোর-৫ (মণিরামপুর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমোনাই মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থীর পক্ষে গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে মণিরামপুর পৌর ইসলামী আন্দোলন।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেল থেকে মণিরামপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এ গণসংযোগ কার্যক্রম শুরু হয়। কর্মসূচিতে নেতাকর্মীরা সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে ইসলামী আন্দোলনের রাজনৈতিক আদর্শ তুলে ধরেন এবং হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন যশোর-৫ (মণিরামপুর) আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী জয়নাল আবেদীন টিপু, মণিরামপুর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব ইবাদুল ইসলাম মনু, মণিরামপুর পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আহসান কবীর এবং সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি ন্যায়ভিত্তিক সমাজ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ। তারা বলেন, জনগণের ভোট ও সমর্থনের মাধ্যমে হাতপাখা প্রতীকের বিজয় নিশ্চিত হলে দেশের শান্তি, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা সম্ভব হবে।
গণসংযোগ কর্মসূচিতে পৌর ও উপজেলা পর্যায়ের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

যশোর-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী প্রচারণা জোরদার

মণিরামপুর পৌরসভায় হাতপাখা প্রতীকের পক্ষে ইসলামী আন্দোলনের গণসংযোগ ও লিফলেট বিতরণ

আপডেট সময় : ০৫:২১:০৭ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬