চট্টগ্রাম ০৬:৪১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু

চট্টগ্রামের কর্ণফুলী টানেলে অতিরিক্ত গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়, আহত ১৫

কর্ণফুলী টানেলে অতিরিক্ত গতির বাস উল্টে ১৫ যাত্রী আহত

নাসরিন আক্তার (রিমি)
  • আপডেট সময় : ০৯:৪৭:০২ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫ ১৩৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার | চট্টগ্রাম:
চট্টগ্রামের কর্ণফুলী টানেলে অতিরিক্ত গতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এতে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে টানেলের পতেঙ্গা প্রান্ত থেকে আনোয়ারার পথে এ দুর্ঘটনা ঘটে।

কর্ণফুলী টানেলের এ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (টোল ও ট্রাফিক) গোলাম সামদানী হিমেল বিষয়টি নিশ্চিত করে বলেন, “পতেঙ্গা দিক থেকে আনোয়ারার দিকে যাওয়ার সময় বাসটি অতিরিক্ত গতি থাকায় নিয়ন্ত্রণ হারায় এবং উল্টে যায়। পরে টানেল নিরাপত্তা টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠায়।”

তিনি আরও জানান, আহতদের কারও গুরুতর ইনজুরি হয়নি, সবাই আশঙ্কামুক্ত।

প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম বলেন, “আমি টানেলের ভেতর দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখি বাসটি দুলতে দুলতে দেয়ালে ধাক্কা খেয়ে উল্টে যায়। যাত্রীরা আতঙ্কে চিৎকার করতে থাকে, কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় টানেল থেকে বের করা হয়।”

দুর্ঘটনার পর প্রায় ৩০ মিনিট টানেলের ওই অংশে যান চলাচল বন্ধ ছিল। পরে ক্ষতিগ্রস্ত বাস সরিয়ে নেওয়ার পর স্বাভাবিক যান চলাচল শুরু হয়।

এই ঘটনায় টানেলের নিরাপত্তা ব্যবস্থাপনা ও অতিরিক্ত গতির গাড়ি নিয়ন্ত্রণে নতুন করে কঠোর নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চট্টগ্রামের কর্ণফুলী টানেলে অতিরিক্ত গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়, আহত ১৫

কর্ণফুলী টানেলে অতিরিক্ত গতির বাস উল্টে ১৫ যাত্রী আহত

আপডেট সময় : ০৯:৪৭:০২ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫