চট্টগ্রাম ০২:০৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

জমি বিরোধকে কেন্দ্র করে রাতে ভাড়াটে বাহিনীর হামলা, উল্টো মিথ্যা মামলার অভিযোগ

হারাটি ইউনিয়নে জমি দখলের চেষ্টা: কৃষকের তামাক ক্ষেত উপড়ে ফেলার অভিযোগ প্রভাবশালী নেতার বিরুদ্ধে

সঞ্জয় কুমার
  • আপডেট সময় : ১০:১৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬ ৭২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

সঞ্জয় কুমার | আদিতমারী,লালমনিরহাটঃ

লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নে জমি দখলকে কেন্দ্র করে এক কৃষকের রোপণকৃত তামাক ক্ষেত নষ্ট করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী এক নেতার বিরুদ্ধে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী কৃষক ছলে উদ্দিন জানান,তিনি দলিলমূলে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসা ৩৫ শতক জমিতে হাড়ভাঙ্গা পরিশ্রম করে তামাক চাষ করেন।

জমিটি তিনি ২৪৯০/৯২ নম্বর দলিল অনুযায়ী শান্তিপূর্ণভাবে ভোগ করে আসছিলেন। তবে ৯০-এর রেকর্ড অনুযায়ী পূর্ব মালিকের ওয়ারিশ অনুকুলের কাছ থেকে জমিটি কিনেছেন জাতীয় পার্টির স্থানীয় নেতা আসাদ মাস্টার—এমন দাবি তুলে সম্প্রতি তিনি জমি দখলের চেষ্টা শুরু করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালে রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগ নিয়ে আসাদ মাস্টার নিজেকে প্রভাবশালী হিসেবে প্রতিষ্ঠিত করেন এবং ওই জমি জোরপূর্বক দখলের অপচেষ্টা চালান। অভিযোগ রয়েছে, গত রাতে ভাড়াটে লোকবল নিয়ে অতর্কিতে হামলা চালিয়ে কৃষক ছলে উদ্দিনের রোপণ করা সমস্ত তামাক গাছ উপড়ে ফেলা হয়। এতে তামাক ক্ষেতটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় এবং জমিটি বিরান ভূমিতে পরিণত হয়।

কৃষক ছলে উদ্দিন বলেন, “এই জমির ফসলই ছিল আমার পরিবারের একমাত্র ভরসা। সবকিছু শেষ করে দিয়েছে। এখন পরিবার নিয়ে চরম অনিশ্চয়তায় আছি।”

ঘটনাটি এলাকায় জানাজানি হলে জনরোষের মুখে পড়েন অভিযুক্ত আসাদ মাস্টার। অভিযোগ উঠেছে, প্রকৃত ঘটনা আড়াল করতে তিনি উল্টো কৌশল অবলম্বন করে লালমনিরহাট সদর থানায় ভুক্তভোগী কৃষক পরিবারসহ স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি মকছুদার মাষ্টার এবং কয়েকজন গণ্যমান্য ব্যক্তির বিরুদ্ধে একটি মিথ্যা অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, ক্ষমতার দাপটে একজন অসহায় কৃষকের ফসল নষ্ট করা এবং পরে মিথ্যা মামলায় হয়রানি করা ন্যক্কারজনক। তারা দ্রুত সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

লালমনিরহাট সদর থানার পুলিশ জানায়, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

জমি বিরোধকে কেন্দ্র করে রাতে ভাড়াটে বাহিনীর হামলা, উল্টো মিথ্যা মামলার অভিযোগ

হারাটি ইউনিয়নে জমি দখলের চেষ্টা: কৃষকের তামাক ক্ষেত উপড়ে ফেলার অভিযোগ প্রভাবশালী নেতার বিরুদ্ধে

আপডেট সময় : ১০:১৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬