চট্টগ্রাম ০১:০৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

বেতাগী পৌরসভা ও আশপাশের এলাকায় ভোটারদের সঙ্গে কুশল বিনিময়

বরগুনা-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমদের পক্ষে বেতাগীতে গণসংযোগ

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:১৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ ৬০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনা-২ (বেতাগী–বামনা–পাথরঘাটা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বেতাগীর কৃতি সন্তান আলহাজ্ব ডা. সুলতান আহমদের পক্ষে গণসংযোগ কর্মসূচি পালন করেছে বেতাগী উপজেলা জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি ২০২৬) বেতাগী পৌরসভা ও আশপাশের বিভিন্ন এলাকায় এ গণসংযোগ পরিচালনা করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন বেতাগী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি প্রভাষক শাহাদাত হোসেন মুন্নাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

গণসংযোগকালে নেতাকর্মীরা ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং জামায়াত মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমদের পরিচিতি ও রাজনৈতিক দর্শন তুলে ধরেন। এ সময় নেতৃবৃন্দ বলেন, আলহাজ্ব ডা. সুলতান আহমদ একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা। জনগণের ভোট ও সমর্থন পেলে তিনি বরগুনা-২ আসনের সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করবেন।
গণসংযোগে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। কর্মসূচিতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া লক্ষ্য করা যায়।

নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, বরগুনা-২ আসনের জনগণ পরিবর্তনের পক্ষে রায় দেবে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আলহাজ্ব ডা. সুলতান আহমদকে বিপুল ভোটে বিজয়ী করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বেতাগী পৌরসভা ও আশপাশের এলাকায় ভোটারদের সঙ্গে কুশল বিনিময়

বরগুনা-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমদের পক্ষে বেতাগীতে গণসংযোগ

আপডেট সময় : ১০:১৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬