চট্টগ্রাম ০৫:২৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

স্বামী পরিত্যক্তা নারী বাদি হয়ে তিনজনের বিরুদ্ধে সদর থানায় অভিযোগ

বিয়ের প্রলোভনে খাদিজার সঙ্গে প্রতারণা ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য

আশিকুজ্জামান রানা
  • আপডেট সময় : ১০:৫৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ ৩৪০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আশিকুজ্জামান রানা | লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কর্নপুর ব্যাপারীটারী গ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে এক স্বামী পরিত্যক্তা নারীকে অনৈতিক কর্মকাণ্ড ও নির্যাতনের অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী খাদিজা বেগম (২৮) বাদি হয়ে তিনজনের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, খাদিজা বেগম একজন স্বামী পরিত্যক্তা নারী। তিনি দুই কন্যা সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করে আসছেন। এই সুযোগকে কাজে লাগিয়ে একই গ্রামের মৃত হাসান আলীর ছেলে ফজলু মিয়া (৪৫) তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে অনৈতিক কার্যকলাপ, মানসিক নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিল।

ঘটনাটি প্রথমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবগত করলে গত ৮ ডিসেম্বর ২০২৫ তারিখে গ্রাম্যভাবে আপোষ-মীমাংসা করা হয়। সে সময় অভিযুক্ত ফজলু মিয়া ভবিষ্যতে খাদিজার সঙ্গে কোনো ধরনের অশোভন আচরণ বা ভয়ভীতি প্রদর্শন করবেন না বলে অঙ্গীকার করেন।

তবে আপোষের পরও ফজলু মিয়া এলাকায় খাদিজা বেগমকে নিয়ে অশ্লীল মন্তব্য করতে থাকেন। এতে খাদিজা প্রতিবাদ না করায় গত ১০ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা ৬টার দিকে ফজলু মিয়ার কুপরামর্শে ও যোগসাজশে অজ্ঞাতনামা ৫–৬ জন যুবক খাদিজার বাবার বাড়িতে গিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করেন।

স্থানীয়রা ঘটনাস্থলে এলে হামলাকারীরা খাদিজার ক্ষতি করার হুমকি দিয়ে চলে যায়।
এ ঘটনায় খাদিজা বেগম বাদি হয়ে কর্নপুর ব্যাপারীটারী গ্রামের জোহরা বেগম (৩৮), জসিম (১৯) ও ফজলু মিয়া (৪৫) এর বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী খাদিজা বেগম অভিযোগে বলেন, প্রায় এক বছর আগে ফজলু মিয়া তাকে বিয়ের আশ্বাস দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। একপর্যায়ে গত ৮ জানুয়ারি ২০২৫ রাত ১১টার দিকে ফজলু মিয়া তার বাবার বাড়িতে প্রবেশ করে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে স্বামী-স্ত্রী হিসেবে শারীরিক সম্পর্ক স্থাপন করে। পরে বিয়ের কথা বললে অভিযুক্ত তাকে হুমকি দিয়ে বাড়ি থেকে চলে যায় এবং জোরপূর্বক ধর্ষণ ও পুনরায় ধর্ষণের হুমকি দেয়।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃ মতিন বলেন, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

স্বামী পরিত্যক্তা নারী বাদি হয়ে তিনজনের বিরুদ্ধে সদর থানায় অভিযোগ

বিয়ের প্রলোভনে খাদিজার সঙ্গে প্রতারণা ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য

আপডেট সময় : ১০:৫৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬