চট্টগ্রাম ০২:০৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

স্বপ্নের বাংলা চ্যানেল জয় করলেন বগুড়ার জাহিদ, সাগর পাড়ি দিয়ে গড়লেন অনন্য দৃষ্টান্ত

১৬.১ কিলোমিটার সাঁতারে দেশের ক্রীড়া ইতিহাসে নাম লেখালেন জাহিদ

অনলাইন ডেস্ক, সারাদেশ৭১
  • আপডেট সময় : ১০:১০:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের সর্বোচ্চ অ্যাডভেঞ্চার স্পোর্টস হিসেবে পরিচিত বাংলা চ্যানেল সাঁতার সফলভাবে সম্পন্ন করেছেন বগুড়ার কৃতী সন্তান মো. জাহিদুল ইসলাম জাহিদ। সাঁতারু জাহিদ সাগর পথে প্রায় ১৬.১ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এই দুরূহ চ্যালেঞ্জ জয় করেন।

ষড়জ অ্যাডভেঞ্চার কর্তৃক আয়োজিত বাংলা চ্যানেল সাঁতারের ১৯তম আসর–২০২৬ অনুষ্ঠিত হয় গত ১৭ জানুয়ারি ২০২৬। প্রতিযোগিতাটি শুরু হয় টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে এবং শেষ হয় সেন্টমার্টিন দ্বীপে।

মো. জাহিদুল ইসলাম জাহিদ বগুড়া জেলার আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের হলুদঘর গ্রামের বাসিন্দা। তিনি প্রয়াত মোফাজ্জল হোসেন খোকার সন্তান।

নিজের অভিজ্ঞতা শেয়ার করে জাহিদ বলেন,“বাংলা চ্যানেলে সাঁতার শুধু শারীরিক সক্ষমতার বিষয় নয়, এটি মানসিক শক্তিরও পরীক্ষা। এখানে সাঁতারুর মানসিক দৃঢ়তাই তাকে সফল করে তোলে, যা জীবনের অন্যান্য অর্জনেও সহায়ক।”

উল্লেখ্য, বাংলা চ্যানেল সাঁতারকে বাংলাদেশের অন্যতম কঠিন ও মর্যাদাপূর্ণ অ্যাডভেঞ্চার স্পোর্টস হিসেবে বিবেচনা করা হয়। জাহিদ সাধারণত লং ডিস্ট্যান্স সুইমিং ও আলট্রা রানিংয়ে অংশগ্রহণ করে থাকেন।

এর আগে তিনি কাপ্তাই লেকের শুভলং চ্যানেলে ১৪ কিলোমিটার, কুতুবদিয়া চ্যানেলে ৭ কিলোমিটার এবং পদ্মা নদীতে ৭ কিলোমিটার সাঁতার সফলভাবে সম্পন্ন করেন।

এছাড়াও তিনি ১০০ কিলোমিটার আলট্রা রান, ৪টি ফুল ম্যারাথন, ৩০টির বেশি হাফ ম্যারাথন এবং বিভিন্ন দূরত্বে ৫০টিরও বেশি ম্যারাথন শেষ করেছেন। পেশাদার ক্রীড়াবিদ না হয়েও তার এই অর্জন ক্রীড়াঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

স্বপ্নের বাংলা চ্যানেল জয় করলেন বগুড়ার জাহিদ, সাগর পাড়ি দিয়ে গড়লেন অনন্য দৃষ্টান্ত

১৬.১ কিলোমিটার সাঁতারে দেশের ক্রীড়া ইতিহাসে নাম লেখালেন জাহিদ

আপডেট সময় : ১০:১০:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬