চট্টগ্রাম ০২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

ফেলানী হত্যার ১৫ বছর পর বিজিবির পোশাকে দেশের সীমান্তে দাঁড়ানোর শপথ আরফান হোসেনের

জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করবো—বিজিবিতে যোগ দিয়েই বললো ফেলানীর ছোট ভাই

মশিউর রহমান বিপুল কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৫২:২৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ ১৫৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামের অধিকাংশ অঞ্চল বাংলাদেশ-ভারত সীমান্ত ঘেঁষা। এই সীমান্তেই ২০১১ সালে নির্মমভাবে নিহত হয় কিশোরী ফেলানী খাতুন। দীর্ঘ ১৫ বছর পর তার ছোট ভাই আরফান হোসেন দেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) যোগ দিয়ে এক আবেগঘন অধ্যায়ের সূচনা করলেন।
বুধবার (১৪ জানুয়ারি) চট্টগ্রামের সাতকানিয়ায় অবস্থিত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজে (বিজিটিসিএন্ডসি) বিজিবির ১০৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী ‘বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে’ নবীন সৈনিকদের সঙ্গে শপথগ্রহণ করেন আরফান হোসেন।
শপথ গ্রহণ শেষে অনুভূতি প্রকাশ করে আরফান হোসেন বলেন, “২০১১ সালে আমার বয়স ছিল মাত্র ৬–৭ বছর। আমার বড় বোন ফেলানী খাতুনকে গুলি করে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রাখা হয়। সেই নির্মম ঘটনা আমার জীবন বদলে দিয়েছে। তখন থেকেই সিদ্ধান্ত নিই, জীবন দিয়ে হলেও দেশের সীমান্ত রক্ষা করবো।”
তিনি আরও জানান, তার বাবা-মায়ের দীর্ঘদিনের স্বপ্ন ছিল সন্তান যেন দেশের জন্য কাজ করে। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই নিজেকে প্রস্তুত করেন তিনি।
আরফান হোসেন কুড়িগ্রামের নাখারগঞ্জ হাইস্কুল থেকে ২০২২ সালে এসএসসি এবং ২০২৪ সালে একটি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেন। ২০২৪ সালে বিজিবির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলে তিনি আবেদন করেন। প্রাথমিক বাছাই শেষে চার মাসের কঠোর প্রশিক্ষণ সম্পন্ন করে অবশেষে বিজিবির একজন নবীন সৈনিক হিসেবে আত্মপ্রকাশ করেন।
উল্লেখ্য, ২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত হন ফেলানী খাতুন। ঘটনার পর তার মরদেহ কাঁটাতারে ঝুলিয়ে রাখার ছবি দেশ-বিদেশে তীব্র আলোড়ন সৃষ্টি করেছিল। সেই শহীদের ছোট ভাই আজ দেশের সীমান্ত রক্ষার দায়িত্ব নিয়ে ইতিহাসের নতুন অধ্যায় লিখলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ফেলানী হত্যার ১৫ বছর পর বিজিবির পোশাকে দেশের সীমান্তে দাঁড়ানোর শপথ আরফান হোসেনের

জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করবো—বিজিবিতে যোগ দিয়েই বললো ফেলানীর ছোট ভাই

আপডেট সময় : ০৬:৫২:২৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬