চট্টগ্রাম ০৫:০৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতিতে জেলা সেরা প্রধান শিক্ষক নির্বাচিত হলেন পিয়ারাছাতিনালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬: জয়পুরহাট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আফরোজা খানম চৌধুরী

মোঃ বাবুল হোসেন
  • আপডেট সময় : ০৩:৪৬:২৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ বাবুল হোসেন | পাঁচবিবি (জয়পুরহাট):

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে জয়পুরহাট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন পিয়ারাছাতিনালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ আফরোজা খানম চৌধুরী। তিনি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে অবস্থিত পিয়ারাছাতিনালী উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

মঙ্গলবার জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসারের স্বাক্ষরিত ফলাফলের মাধ্যমে তার এই অর্জন আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়। শিক্ষা ক্ষেত্রে দীর্ঘদিনের অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবেই তাকে এ সম্মাননায় ভূষিত করা হয়েছে।

এর আগেও তিনি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হয়ে শিক্ষাঙ্গনে প্রশংসিত হন। পাঁচবিবি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ তোফাজ্জল হোসেন জানান, শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক দক্ষতা, নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ, সৃজনশীল প্রশ্ন প্রণয়ন, ডিজিটাল কনটেন্ট তৈরি, মাল্টিমিডিয়া ব্যবহারে দক্ষতা, গবেষণামূলক প্রকাশনা এবং পাঠ উপস্থাপনার সক্ষমতার ভিত্তিতে তাকে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচন করা হয়।

নিজের এই অর্জনে তিনি বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটি, অভিভাবক ও এলাকাবাসীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, আফরোজা খানম চৌধুরী পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের ধলটিকর গ্রামের মরহুম মশিহর রহমান চৌধুরীর কন্যা এবং চৌধুরী বাড়ির একজন কৃতি সন্তান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতিতে জেলা সেরা প্রধান শিক্ষক নির্বাচিত হলেন পিয়ারাছাতিনালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬: জয়পুরহাট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আফরোজা খানম চৌধুরী

আপডেট সময় : ০৩:৪৬:২৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬