চট্টগ্রাম ০২:১০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলায় উৎসবমুখর হয়ে ওঠে ফেকামারা কামিল মাদ্রাসা প্রাঙ্গণ

কিশোরগঞ্জের কটিয়াদীতে ঐতিহ্যবাহী ফেকামারা কামিল মাদ্রাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম মিলনমেলা অনুষ্ঠিত

এ.এস.এম হামিদ হাসান
  • আপডেট সময় : ০২:৩৮:০০ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ ৮৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

এ.এস.এম হামিদ হাসান | কটিয়াদী,কিশোরগঞ্জঃ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ঐতিহ্যবাহী ফেকামারা কামিল মাদ্রাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা উপলক্ষে প্রথম মিলনমেলা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিনব্যাপী ফেকামারা কামিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই মিলনমেলায় মাদ্রাসার প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেকামারা কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও প্রাক্তন শিক্ষার্থী অধ্যাপক রফিকুল ইসলাম খালেদ। উদ্বোধন করেন মাওলানা রফিকুল ইসলাম, সাবেক অধ্যক্ষ ও প্রাক্তন শিক্ষার্থী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল হামিদ, অধ্যক্ষ, সরকারি মহিলা কলেজ কিশোরগঞ্জ এবং সাবেক শিক্ষার্থী অত্র মাদ্রাসা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবুল কাশেম বিপ্লব, অধ্যক্ষ, ফেকামারা কামিল মাদ্রাসা। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আনিছুজ্জামান এবং সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ আতিকুল ইসলাম, সহকারী অধ্যাপক, ঘোড়াশাল মুসা বিন হাকিম ডিগ্রি কলেজ।

এছাড়াও উপস্থিত ছিলেন কামাল উদ্দিন খান, উপাধ্যক্ষ, ফেকামারা কামিল মাদ্রাসা; ড. মুহাম্মদ আবুল কাশেম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, টোক ডিগ্রি কলেজ; হাবিবুল হক মাস্টার, সাবেক প্রধান শিক্ষক, কটিয়াদী পাইলট উচ্চ বিদ্যালয় ও সাবেক শিক্ষক ফেকামারা মাদ্রাসা; সাংবাদিক সাইফুল ইসলাম, সভাপতি কটিয়াদী মডেল প্রেসক্লাব; সৈয়দ মুরসালিন দারাশিকো, সভাপতি উপজেলা প্রেসক্লাব; মফিজউদ্দিন নয়ন, সহ-সভাপতি কটিয়াদী মডেল প্রেসক্লাবসহ শতাধিক প্রাক্তন শিক্ষার্থী।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত সকলকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয় এবং সাবেক শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়ার মাধ্যমে দিনের কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।

পরবর্তীতে সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত এক ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়, যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড. মাওলানা আবুল কালাম আজাদ বাশার, হেড মুহাদ্দিস, মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা, ঢাকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলায় উৎসবমুখর হয়ে ওঠে ফেকামারা কামিল মাদ্রাসা প্রাঙ্গণ

কিশোরগঞ্জের কটিয়াদীতে ঐতিহ্যবাহী ফেকামারা কামিল মাদ্রাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম মিলনমেলা অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৩৮:০০ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬