চট্টগ্রাম ০৫:০৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত, শিশু উদ্ধার করতে গিয়ে নারী আহত

শিবচরে ভয়াবহ অগ্নিকাণ্ড: গ্যাস সিলিন্ডার থেকে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ৩ লক্ষাধিক টাকা

গোলাম মওলা
  • আপডেট সময় : ১১:৪৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬ ৭২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

গোলাম মওলা | মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচর উপজেলায় গ্যাস সিলিন্ডার থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড় ও নগদ অর্থসহ আনুমানিক তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে হঠাৎ গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে এবং বসতঘরটি আগুনে গ্রাস করে।

অগ্নিকাণ্ডের সময় ঘরের ভেতরে আট বছর বয়সী একটি শিশু ঘুমিয়ে ছিল। শিশুটিকে উদ্ধার করতে গিয়ে এক নারী আগুনে হাত পুড়ে আহত হন। তবে দ্রুত স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। সৌভাগ্যক্রমে শিশুটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। এ ঘটনায় অন্য কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, বসতঘরের মালিক আরিফুল ইসলাম (লালটু আকন) বর্তমানে চট্টগ্রামে বসবাস করছেন।

ওই ঘরে ভাড়াটিয়া হিসেবে মোহাম্মদ লিটন বসবাস করতেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটি এখন চরম দুর্ভোগে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত, শিশু উদ্ধার করতে গিয়ে নারী আহত

শিবচরে ভয়াবহ অগ্নিকাণ্ড: গ্যাস সিলিন্ডার থেকে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ৩ লক্ষাধিক টাকা

আপডেট সময় : ১১:৪৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬