চট্টগ্রাম ১২:০৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন

নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে শতাধিক যানবাহন তল্লাশি

আমতলীতে যৌথবাহিনীর চেকপোস্ট অভিযান: ট্রাফিক আইন লঙ্ঘনে জরিমানা ৩ হাজার টাকা

মাইনুল ইসলাম রাজু
  • আপডেট সময় : ০৯:৩৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মাইনুল ইসলাম রাজু |
আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার আমতলীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে বিশেষ চেকপোস্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা–কুয়াকাটা মহাসড়কের আমতলী পৌর শহরের ৭নং ওয়ার্ডে সৈকত ফিলিং স্টেশন সংলগ্ন সড়কে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর আমতলী কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট শাহরিয়ার সাফাত (শিক্ষা) বিএন (পি নং-৩৯৯৫) এর নেতৃত্বে নৌবাহিনীর ১৩ সদস্যের একটি সেকশন এবং আমতলী থানা ও ট্রাফিক পুলিশের ৬ জন সদস্য অংশগ্রহণ করেন।

চেকপোস্ট চলাকালে বিভিন্ন যানবাহনের বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ব্যবহারসহ সড়ক আইন মেনে চলার বিষয়গুলো নিবিড়ভাবে যাচাই করা হয়। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হয়।

অভিযানে মোট ৮৭টি মোটরসাইকেল, ৭টি বাস, ৯টি প্রাইভেটকার, ৮টি ট্রাক, ১২টি মাইক্রোবাস এবং ২৩টি সিএনজি অটোরিকশা তল্লাশি করা হয়। এ সময় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে একটি মামলা দায়ের করা হয় এবং বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় মোট ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

নৌবাহিনী ও পুলিশের এই যৌথ অভিযান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। অভিযানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, নিয়মিত এ ধরনের যৌথ অভিযান পরিচালিত হলে সড়কে শৃঙ্খলা ফিরবে এবং আইন মেনে চলার বিষয়ে জনসচেতনতা আরও বৃদ্ধি পাবে।

অভিযান শেষে লেফটেন্যান্ট শাহরিয়ার সাফাত বলেন, সড়কে চালকদের সচেতনতা বৃদ্ধি, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমন কার্যক্রম জোরদার করতেই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে শতাধিক যানবাহন তল্লাশি

আমতলীতে যৌথবাহিনীর চেকপোস্ট অভিযান: ট্রাফিক আইন লঙ্ঘনে জরিমানা ৩ হাজার টাকা

আপডেট সময় : ০৯:৩৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬