চট্টগ্রাম ০২:০৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

তীব্র শীতে বোদায় শতাধিক অসহায় মানুষের পাশে দাঁড়াল বাংলাদেশ সেনাবাহিনী

বোদায় অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

আল আমিন
  • আপডেট সময় : ০৫:০৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আল আমিন | পঞ্চগড় প্রতিনিধি:

সেনাবাহিনীর মানবিক কার্যক্রমের অংশ হিসেবে পঞ্চগড়ের বোদা উপজেলায় অসচ্ছল ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। তীব্র শীতে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ সেনাবাহিনীর এ উদ্যোগ এলাকাবাসীর মধ্যে প্রশংসা কুড়িয়েছে।
সোমবার সকালে বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের উদ্যোগে এবং ২৯ বীরের তত্ত্বাবধানে শতাধিক অসচ্ছল ও ছিন্নমূল মানুষের মাঝে উন্নতমানের কম্বল বিতরণ করা হয়। এ সময় শীতবস্ত্র বিতরণ করেন লেফটেন্যান্ট তাওসিফ আহমেদ মুন্না।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল হান্নান ও ওয়ারেন্ট অফিসার মিরাজসহ সেনাবাহিনীর অন্যান্য সদস্যরা।
শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা জানান, তীব্র শীতে তারা চরম কষ্টে দিন কাটাচ্ছিলেন। সেনাবাহিনীর পক্ষ থেকে কম্বল পেয়ে তাদের কষ্ট অনেকটাই লাঘব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে গত দুদিন ধরে বোদাসহ পঞ্চগড় জেলার বিভিন্ন এলাকায় হিমেল হাওয়া ও ঘন কুয়াশার কারণে তীব্র শীত বিরাজ করছে। এতে করে দরিদ্র ও অসহায় মানুষের দুর্ভোগ বেড়েছে।
পঞ্চগড়ের তেতুলিয়া আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সোমবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ এবং বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬ থেকে ৮ কিলোমিটার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

তীব্র শীতে বোদায় শতাধিক অসহায় মানুষের পাশে দাঁড়াল বাংলাদেশ সেনাবাহিনী

বোদায় অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

আপডেট সময় : ০৫:০৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬