চট্টগ্রাম ১২:১৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নান্দাইলে উদযাপিত হলো জাতীয় সমাজসেবা দিবস

নান্দাইল উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জাতীয় সমাজসেবা দিবস-২০২৬

হুমায়ুন কবির
  • আপডেট সময় : ১১:০৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ৭০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

হুমায়ুন কবির | নান্দাইল,ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় “প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস-২০২৬।

আজ শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়, নান্দাইলের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হওয়া র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
র‍্যালিতে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, সমাজসেবক এবং সমাজসেবা কার্যক্রমের উপকারভোগীরা অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মিজানুল ইসলাম আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত। তিনি বলেন, সমাজসেবা কার্যক্রমের মাধ্যমে অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন সম্ভব। প্রযুক্তির যথাযথ ব্যবহার ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে সমাজসেবাকে আরও কার্যকর ও গতিশীল করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে সিনিয়র সাংবাদিক আলম ফরাজী সমাজের সার্বিক উন্নয়নে সমাজসেবার গুরুত্ব তুলে ধরে বলেন, রাষ্ট্র ও সমাজের সম্মিলিত উদ্যোগে সমাজসেবা কার্যক্রমকে আরও বিস্তৃত করা প্রয়োজন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ সমাজসেবার বিভিন্ন কার্যক্রম ও এর ইতিবাচক প্রভাব নিয়ে মতামত ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নান্দাইলে উদযাপিত হলো জাতীয় সমাজসেবা দিবস

নান্দাইল উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জাতীয় সমাজসেবা দিবস-২০২৬

আপডেট সময় : ১১:০৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬