চট্টগ্রাম ১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

রাজনৈতিক চাপ ও সাংবাদিকতা সুরক্ষা আইন নিয়ে বক্তব্য রাখলেন মাহফুজ আলম

“দুই মাস ধরে উপদেষ্টা পদ নিয়ে অনিশ্চয়তায় তথ্য উপদেষ্টা মাহফুজ আলম”

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:৪২:২২ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার:
তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, গত দুই মাস ধরে তিনি উপদেষ্টা পদ নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন। রাজনৈতিক দলগুলো মে মাস থেকে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ দাবি করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘গণমাধ্যমের স্ব-নিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা: রাজনৈতিক ও নীতিগত দৃষ্টিভঙ্গি’ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন। সংলাপে সহযোগিতা করেছে যুক্তরাজ্য সরকার ও দ্য এশিয়া ফাউন্ডেশন।

তিনি বলেন, “রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে—এখানে যারা কাজ করছে তারা দেশের জন্য কাজ করছে। তাদেরকে কীভাবে সহযোগিতা করা যায় সেটাই মুখ্য বিষয়। প্রতিবন্ধকতা না তৈরি করে আমাদের কার্যক্রম চালিয়ে যেতে দিতে হবে।”

তথ্য উপদেষ্টা আরও জানান, মে মাস থেকে রাজনৈতিক দলগুলো ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ দাবি করছে। এ দাবির স্লোগান তিনি তার সরকারি বাসভবন থেকেও শুনেছেন।

সাংবাদিকতা সুরক্ষা আইন প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, খসড়া থেকে বিল পাস হওয়া পর্যন্ত ১৮টি ধাপ রয়েছে। দুই মাস আগে তিনি প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিলেও সেটি এখনও দ্বিতীয় ধাপে আটকে আছে।

তিনি যোগ করেন, “যেখানে অনেক উপদেষ্টা গত বছরের আগস্টে দায়িত্ব নেওয়ার পরও দিকনির্দেশনা পাননি, সেখানে আমি এমন সময় দায়িত্ব নিয়েছি যে প্রতিদিন ভাবতে হয়, কাল হয়তো পদ থেকে সরে যেতে হতে পারে। তবে বর্তমান সরকারের মেয়াদেই সাংবাদিকতা সুরক্ষা আইন পাস হবে বলে আমি আশাবাদী।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রাজনৈতিক চাপ ও সাংবাদিকতা সুরক্ষা আইন নিয়ে বক্তব্য রাখলেন মাহফুজ আলম

“দুই মাস ধরে উপদেষ্টা পদ নিয়ে অনিশ্চয়তায় তথ্য উপদেষ্টা মাহফুজ আলম”

আপডেট সময় : ০৯:৪২:২২ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫