চট্টগ্রাম ০৭:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে রামকৃষ্ণপুরে শোকসভা ও দোয়া মাহফিল

হরিরামপুরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোহাম্মদ আলী, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:২৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মানিকগঞ্জের হরিরামপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় হরিরামপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মানিকনগর এলাকায় বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক মো. লুৎফর রহমানের বাড়িতে রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পরে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল হক আজহারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক একেএম ফজলুল হক মজনুর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও হরিরামপুর উপজেলা বিএনপির সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক মো. শামিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক সায়মন চৌধুরী এবং ধূলশুড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মজনু মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল হক শিকদার (পেয়ারা), ইউনিয়ন যুবদলের সভাপতি কবীর হোসেন বুলবুল, আজিমনগর ইউনিয়ন যুবদলের সভাপতি ইমতিয়াজ আহমেদ টুটুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
শোকবার্তায় বক্তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে সর্বাত্মকভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে রামকৃষ্ণপুরে শোকসভা ও দোয়া মাহফিল

হরিরামপুরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:২৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬