চট্টগ্রাম ১০:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

বার্ষিক প্রতিবেদন উপস্থাপন, বাজেট অনুমোদন ও সদস্যদের জন্য লভ্যাংশ ঘোষণা

দি রাউজান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ৫ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মিলান বৈদ্য শুভ | রাউজান প্রতিনিধি:

দি রাউজান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন ও ৫ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি রাউজানে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বিনয় বড়ুয়া এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন প্রদীপ কুমার বড়ুয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা সমবায় কর্মকর্তা মিন্টু বড়ুয়া। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিগ (BCCUL)-এর চেয়ারম্যান শাশন রক্ষিত মহাস্থবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি সনাতন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি ডা. উজ্জ্বল চন্দ্র দে এবং দি বৈশালী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপক বিশ্বজিৎ বড়ুয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন ট্রেজারার আবুল কদর, অডিট কমিটির সভাপতি মোহাম্মদ হারুন, সেক্রেটারি মাওলানা জামাল উদ্দিন, ক্রেডিট কমিটির সভাপতি মিসেস ঝলন বড়ুয়া, সেক্রেটারি আশীষ দে, ম্যানেজার মোহাম্মদ শাহিন, সদস্য মোহাম্মদ সেলিম, মিসেস রাহানু আক্তারসহ সংগঠনের সম্মানিত সদস্য ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ ইসমাইল। এরপর পবিত্র গীতাপাঠ করেন রাখাশ সরকার এবং পবিত্র ত্রিপিটক পাঠ করেন বিন্তী বড়ুয়া। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সভার কার্যক্রম শুরু হয়।

সভায় প্রয়াত সদস্য মনোয়ারা বেগমের রুহের মাগফিরাত কামনায় শোক প্রস্তাব উপস্থাপন করা হয় এবং তাঁর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভাপতির স্বাগত বক্তব্যের মাধ্যমে আলোচনা পর্ব শুরু হয়। এ সময় ২০২৩ ও ২০২৪ অর্থবছরের ব্যবস্থাপনা কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হয়। পাশাপাশি ২০২৪ ও ২০২৫ অর্থবছরের হিসাব-নিকাশ উপস্থাপন ও সদস্যদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়।

এছাড়া ২০২৩-২০২৪ অর্থবছরের সংশোধিত বাজেট এবং ২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ ও অনুমোদন করা হয়। নিরীক্ষা সংশোধনী প্রতিবেদনও সভায় উপস্থাপন ও অনুমোদিত হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিবৃন্দ সমবায় আন্দোলনের গুরুত্ব, সুশাসন, স্বচ্ছতা এবং সদস্যদের আর্থিক কল্যাণে ক্রেডিট ইউনিয়নের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

সবশেষে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে দি রাউজান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ৫ম বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বার্ষিক প্রতিবেদন উপস্থাপন, বাজেট অনুমোদন ও সদস্যদের জন্য লভ্যাংশ ঘোষণা

দি রাউজান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ৫ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:৫৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬