চট্টগ্রাম ০১:০০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

ভূরুঙ্গামারী মাদ্রাসায় নিয়োগ কেলেঙ্কারির কারণে ছয় মাস ধরে শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ, ভারপ্রাপ্ত সুপার দায়িত্ব হস্তান্তর করছেন না

ভূরুঙ্গামারীর কামাত আঙ্গারিয়া দাখিল মাদ্রাসায় নিয়োগ কেলেঙ্কারি, সুপার বরখাস্ত প্রত্যাহার হলেও ভারপ্রাপ্ত দায়িত্ব হস্তান্তর করছেন না

মোঃ হাফিজুল ইসলাম
  • আপডেট সময় : ০৯:৪৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬ ৮৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ হাফিজুল ইসলাম,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার কামাত আঙ্গারিয়া দাখিল মাদ্রাসায় নিয়োগে অনিয়ম, ভুয়া সনদ ব্যবহার, ক্ষমতার অপব্যবহার ও প্রশাসনিক জটিলতার কারণে দীর্ঘদিন ধরে চরম অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

সুপার সাঈদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হলেও বরখাস্ত প্রত্যাহারের পরও ভারপ্রাপ্ত সুপার আমিনুল ইসলাম দায়িত্ব হস্তান্তর করছেন না। ফলে মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীদের টানা ছয় মাস ধরে বেতন বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।

অভিযোগ রয়েছে, নিয়ম বহির্ভূতভাবে এডহক কমিটির মাধ্যমে নিয়োগ, পদবী ও বয়স সংশোধনে অনিয়ম এবং প্রশাসনিক দপ্তরের বিতর্কিত ভূমিকার কারণে এই সংকট সৃষ্টি হয়েছে। শিক্ষক-কর্মচারী ও স্থানীয় সচেতন মহল নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ভুয়া নিবন্ধনের মাধ্যমে সহকারী শিক্ষক খুরশিদ নুর আলম কাজল এবং রতনা পারভীরের নিয়োগ, সহ-মৌলভী আমিনুল ইসলাম, সফিয়ার রহমান ও মজিবরের বিতর্কিত পদ, বেতন ও বয়স সংশোধনের কারণে প্রশাসনিক জটিলতা আরও বেড়েছে। অভিযোগ রয়েছে, সহ-মৌলভী ও ভারপ্রাপ্ত সুপার একপক্ষীয় সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ পদ সংশোধন ও বেতন প্রদান করছেন।

স্থানীয় শিক্ষক ও প্রশাসন দাবি করছেন, দ্রুত নিরপেক্ষ তদন্ত, দায়িত্বহীনদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি এবং নির্দোষদের বকেয়া বেতন পরিশোধ না হলে প্রতিষ্ঠান ও শিক্ষার্থীরা ভোগান্তিতে থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ভূরুঙ্গামারী মাদ্রাসায় নিয়োগ কেলেঙ্কারির কারণে ছয় মাস ধরে শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ, ভারপ্রাপ্ত সুপার দায়িত্ব হস্তান্তর করছেন না

ভূরুঙ্গামারীর কামাত আঙ্গারিয়া দাখিল মাদ্রাসায় নিয়োগ কেলেঙ্কারি, সুপার বরখাস্ত প্রত্যাহার হলেও ভারপ্রাপ্ত দায়িত্ব হস্তান্তর করছেন না

আপডেট সময় : ০৯:৪৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬