চট্টগ্রাম ০২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: কুমিল্লার ১১ আসনে মনোনয়ন জমা ১১৪ জনের

কুমিল্লার ১১টি সংসদীয় আসনে ১১৪টি মনোনয়নপত্র দাখিল,নির্বাচনী উৎসবের আমেজ

এ.কে পলাশ
  • আপডেট সময় : ০৩:৩৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ ৫০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

এ.কে পলাশ | কুমিল্লা প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা জেলার ১১টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। জেলার এসব আসনে মোট ১৩৯ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করলেও শেষ পর্যন্ত জেলা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ১১৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কুমিল্লা-১ (দাউদকান্দি–তিতাস) আসনে ১৪ জনের মধ্যে ১২ জন মনোনয়নপত্র জমা দেন। এ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন মনোনয়ন দাখিল করেন।
কুমিল্লা-২ (হোমনা–মেঘনা) আসনে ১৫ জনের মধ্যে ১১ জন মনোনয়ন জমা দিয়েছেন।
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে ১৩ জনের মধ্যে ৯ জন মনোনয়নপত্র দাখিল করেন।
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১৪ জনের মধ্যে ৮ জন মনোনয়ন জমা দেন। এ আসনে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী মনোনয়নপত্র দাখিল করেন।
কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে ১৬ জনের মধ্যে ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাজি জসিম উদ্দিন মনোনয়ন দাখিল করেন।
কুমিল্লা-৬ (সদর–সদর দক্ষিণ–সিটি করপোরেশন–সেনানিবাস) আসনে ১৪ জনের মধ্যে ১১ জন মনোনয়ন জমা দেন। এখানে বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরী, জামায়াতের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ এবং স্বতন্ত্র প্রার্থী হাজি আমিন উর রশীদ ইয়াছিন মনোনয়নপত্র দাখিল করেন।
কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে ৯ জনের মধ্যে সব ৯ জনই মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কুমিল্লা-৮ (বরুড়া) আসনে ১০ জনের মধ্যে ১০ জন মনোনয়ন দাখিল করেন। এ আসনে কেন্দ্রীয় বিএনপির শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের সুমন এবং জামায়াতের প্রার্থী অধ্যক্ষ শফিকুল আলম হেলাল মনোনয়ন জমা দেন।
কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে ১৮ জনের মধ্যে ১৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম, জামায়াতে ইসলামীর প্রার্থী ড. সরওয়ার উদ্দিন সিদ্দিকী এবং স্বতন্ত্র প্রার্থী সাবেক ডাকসু সদস্য ড. রশীদ আহমেদ হোসাইনী মনোনয়ন দাখিল করেন।
কুমিল্লা-১০ (নাঙ্গলকোট–লালমাই) আসনে ৯ জনের মধ্যে ৭ জন মনোনয়ন জমা দিয়েছেন। এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুল গফুর ভুইঁয়া মনোনয়নপত্র দাখিল করেন।
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে ১০ জনের মধ্যে ৯ জন মনোনয়ন জমা দেন। এ আসনে বিএনপির প্রার্থী কামরুল হুদা এবং জামায়াতের নায়েবে আমির ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের মনোনয়নপত্র দাখিল করেন।

কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. রেজা হাসান জানান, জেলার ১১টি সংসদীয় আসনে ১৩৯ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। মনোনয়নপত্র জমার শেষ দিন শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: কুমিল্লার ১১ আসনে মনোনয়ন জমা ১১৪ জনের

কুমিল্লার ১১টি সংসদীয় আসনে ১১৪টি মনোনয়নপত্র দাখিল,নির্বাচনী উৎসবের আমেজ

আপডেট সময় : ০৩:৩৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫