চট্টগ্রাম ০১:৪৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

র‌্যাবের সহযোগিতায় নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার, একাধিক থানার মাদক মামলায় পরোয়ানাভুক্ত

ভূরুঙ্গামারী থানা পুলিশের অভিযানে ৫ মামলার পলাতক মাদক মামলার আসামি সোহেল রানা গ্রেফতার

মোঃ জাকারিয়া হোসেন
  • আপডেট সময় : ১০:১৫:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ৬৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ জাকারিয়া হোসেন | কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানা পুলিশের বিশেষ অভিযানে ৫টি মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ সোহেল রানা (৩০) গ্রেফতার হয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি চৌকস দল এসআই মোঃ সাইফুল ইসলাম-এর নেতৃত্বে র‌্যাবের সহযোগিতায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা এই আসামিকে ধরতে পুলিশ নিয়মিত গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছিল।
গ্রেফতারকৃত আসামি মোঃ সোহেল রানা (৩০), পিতা—মোঃ আজাহার আলী, সাং—ছোট খাটামারী, থানা—ভূরুঙ্গামারী, জেলা—কুড়িগ্রাম। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় দায়েরকৃত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় মোট ৫টি মামলার গ্রেফতারি পরোয়ানা দীর্ঘদিন ধরে কার্যকর ছিল।
মামলাগুলোর মধ্যে রয়েছে— নাগেশ্বরী থানার দায়রা নং ৩৬/২০ ও জিআর নং ১৪৬/১৯, গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার মামলা নং ১১ (তারিখ: ০৯/০৬/২০২৪), রংপুর কোতয়ালী থানার মামলা নং ৫৭ (তারিখ: ২২/০৪/২০২২), সিরাজগঞ্জ জিআর নং ৩৩৯/২৩ এবং লালমনিরহাট জিআর নং ৬১/২০। এসব মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় অভিযোগ রয়েছে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিম উদ্দিন জানান, গ্রেফতারকৃত সোহেল রানাসহ মোট চারজন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমন ও পলাতক আসামিদের গ্রেফতারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের সহযোগিতায় নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার, একাধিক থানার মাদক মামলায় পরোয়ানাভুক্ত

ভূরুঙ্গামারী থানা পুলিশের অভিযানে ৫ মামলার পলাতক মাদক মামলার আসামি সোহেল রানা গ্রেফতার

আপডেট সময় : ১০:১৫:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫