চট্টগ্রাম ০১:০৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

কান্ঠাপাড়া বাজারে অবৈধ দোকান উচ্ছেদ না হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীরা, সরকারি বরাদ্দে সেড নির্মাণ কার্যক্রম বন্ধ।

হরিরামপুর কান্ঠাপাড়া বাজারে অবৈধ স্থাপনায় বাধা: মাছ বিক্রির সেড নির্মাণে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা

মোহাম্মদ আলী, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৫৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ ৯৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বৃহত্তম কান্ঠাপাড়া বাজার বর্তমানে অবৈধ স্থাপনার কারণে চরম সমস্যায় পড়েছে। দীর্ঘদিন ধরে বাজারের মাঝখানে কয়েকটি দোকান দখল করে রাখায় সরকারি বাজেটে বরাদ্দ পাওয়া মাছ বিক্রির সেড নির্মাণ কাজ শুরু করা যাচ্ছে না।

বাজার কর্তৃপক্ষ জানিয়েছে, একাধিকবার ঊর্ধ্বতন দপ্তর থেকে অবৈধ স্থাপনা অন্যত্র সরানোর নির্দেশ দেওয়া হলেও এখনো কোন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এর ফলে ক্ষুদ্র ব্যবসায়ী ও ক্রেতারা ভোগান্তির শিকার হচ্ছেন।

সরে জমিনে দেখা গেছে, আওলাদের চায়ের দোকান, মালেক মেম্বারের ঘর, ঘড়ির মেকার রাশেদুল ইসলামের দোকানসহ আরও কয়েকটি দোকান বাজারের মাঝখানে অবৈধভাবে স্থাপিত রয়েছে। স্থানীয় ক্ষুদ্র মাছ ব্যবসায়ীরা জানান, মাছ বিক্রির সেড নির্মাণ হলে স্বাস্থ্যকর পরিবেশ, ক্রেতাদের জন্য ছায়া এবং ব্যবসায়ীদের জন্য নানাবিধ সুবিধা মিলবে।

চা দোকানদার রিপন জানান, “সরকার চাইলে আমি দোকান সরিয়ে নেবো। তবে আমি বহু বছর ধরে অসহায়ভাবে দোকান করে আসছি, বিকল্প ব্যবস্থা করে দিলে আমার কোনো আপত্তি থাকবে না।”

বাজার কমিটির সভাপতি মুহাম্মদ আলতাফ হোসেন বলেন, “সরকারি বিধিমালা ছাড়া আমাদের কিছু করার সুযোগ নেই। আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছি এবং সহকারী কমিশনার (ভূমি) অবৈধ স্থাপনা চিহ্নিত করেছেন।”

বাজার কমিটির সাধারণ সম্পাদক মিরাজ হোসেন (মেম্বার) বলেন, “অবৈধ স্থাপনা সরাতে একাধিকবার নির্দেশ এলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা চাই সরকার দ্রুত ব্যবস্থা গ্রহণ করুক।”

এ বিষয়ে উপজেলা সহকারী ভূমি কমিশনার ফাহিজা বিসরাত হোসেন জানান, বিষয়টি অবগত আছেন এবং দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কান্ঠাপাড়া বাজারে অবৈধ দোকান উচ্ছেদ না হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীরা, সরকারি বরাদ্দে সেড নির্মাণ কার্যক্রম বন্ধ।

হরিরামপুর কান্ঠাপাড়া বাজারে অবৈধ স্থাপনায় বাধা: মাছ বিক্রির সেড নির্মাণে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা

আপডেট সময় : ০৪:৫৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫