চট্টগ্রাম ১২:২১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

কড়িয়া সীমান্ত এলাকায় বিশেষ টহল অভিযানে উদ্ধার, বাজার মূল্য প্রায় ১২ হাজার টাকা

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার

পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা
  • আপডেট সময় : ১০:৫১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কড়িয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় আমদানী নিষিদ্ধ ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোরে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের কাঁচনা গ্রাম থেকে ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়। এ অভিযান পরিচালনা করে পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন কড়িয়া বিজিবি ক্যাম্পের সদস্যরা।
বিজিবি সূত্রে জানা যায়, কড়িয়া বিজিবি ক্যাম্পের টহল কমান্ডার হাবিলদার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৭৮/৬ এস থেকে প্রায় ৬শ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাঁচনা গ্রামে অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
টহল কমান্ডার হাবিলদার মোঃ রফিকুল ইসলাম জানান, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত ফেন্সিডিল আইনগত প্রক্রিয়া শেষে পাঁচবিবি থানা পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কড়িয়া সীমান্ত এলাকায় বিশেষ টহল অভিযানে উদ্ধার, বাজার মূল্য প্রায় ১২ হাজার টাকা

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার

আপডেট সময় : ১০:৫১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫