চট্টগ্রামের আসকারদিঘীর পূর্বপাড়ায় চুরির ঘটনায় অভিযানে চোরচক্র গ্রেফতার, মূল্যবান জিনিসপত্র উদ্ধার
চট্টগ্রামে দুর্ধর্ষ চোরচক্র ধ্বংস, ল্যাপটপ, স্বর্ণ ও মোটরসাইকেল উদ্ধার
- আপডেট সময় : ০৭:০০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে

চট্টগ্রামে বিশেষ অভিযানে চোরচক্র গ্রেফতার ও মূল্যবান জিনিসপত্র উদ্ধার।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগের একটি বিশেষ অভিযানে কোতোয়ালী থানাধীন আসকারদিঘীর পূর্বপাড়ায় সংঘটিত আলোচিত চুরির ঘটনায় চোরচক্রের সদস্যদের গ্রেফতার করা হয়েছে।
ঘটনাটি ঘটে ৫ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ, কাঁচাবাজারের গলির রিচ নাহার বিল্ডিংয়ের ৭ম তলায়, যেখানে অজ্ঞাতনামা চোররা ২০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও একটি ল্যাপটপ চুরি করে। ভিকটিম পূরবী বিশ্বাস ১৬ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ কোতোয়ালী থানায় লিখিত এজাহার দায়ের করলে মামলা নং ২৬, ধারা ৪৫৪/৩৮০ পেনাল কোড রুজু হয়।
মামলা রুজুর পর মহানগর গোয়েন্দা (পশ্চিম) চৌকশ টিম ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে। এরপর ২২ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ সকাল থেকে নগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মো জসিম (৪৩) ও মোস্তাকিন হোসেন মিঠু (৪২) গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, মোঃ সালাউদ্দিন (৩৮) তাদের চুরির পরিকল্পনা জানায়।
গ্রেফতারকৃত জসিমের বাসা থেকে একটি চুরিকৃত HP ল্যাপটপ উদ্ধার করা হয়। পরে আনোয়ারা থেকে চোরচক্রের আরও সদস্য সেতু দাস প্রকাশ সালাহ উদ্দিন (৩২) গ্রেফতার হয়। তার তথ্য অনুযায়ী, স্বর্ণ বিক্রির টাকা দিয়ে একটি নতুন Royal Enfield মোটরসাইকেল ও ৬০,০০০ টাকা উদ্ধার করা হয়।
নিউমার্কেট এলাকা থেকে আরও একজন সদস্য মো ইসমাইল (৩০) গ্রেফতার হয়। স্বর্ণালঙ্কার উদ্ধারের জন্য অভিযান চলমান রয়েছে। সকল আসামীকে আইনের আওতায় আনা হচ্ছে।





















